Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

কাজের নামে প্রতারণা: রাশিয়ায় পাঠিয়ে যুদ্ধে বাধ্য করা হচ্ছে বাংলাদেশি যুবকদের

Posted on January 31, 2025January 31, 2025 by editor

নিউজ ডেস্ক:

মালি ও বাবুর্চির কাজ দেওয়ার কথা বলে বাংলাদেশি যুবকদের রাশিয়ায় নিয়ে যুদ্ধে জড়ানো হচ্ছে—এমন অন্তত ১০ জনের সন্ধান পেয়েছে কালের কণ্ঠ। তাদের মধ্যে অন্তত ৮ জনকে যুদ্ধক্ষেত্রে নামতে বাধ্য করা হয়েছে, আর কয়েকজনের কোনো খোঁজ মিলছে না।

রাজবাড়ীর যুবক আরমান মণ্ডল তাদেরই একজন। তিনি দাবি করেছেন, ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে গত বৃহস্পতিবার মাইন বিস্ফোরণে আহত হয়েছেন। অনুসন্ধানে জানা গেছে, এই ভয়াবহ প্রতারণার পেছনে রয়েছে ড্রিম হোম ট্রাভেলস নামের একটি প্রতিষ্ঠান, যা জননী গ্রুপের অঙ্গসংস্থা। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম এম আবুল হাসান, যিনি নড়াইলের নড়াগাতী থানা আওয়ামী লীগের সহসভাপতি। আরমান মণ্ডলসহ প্রতারিত যুবকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়। আরমানের ক্ষেত্রে চুক্তিপত্রে ৭.৫ লাখ টাকা উল্লেখ থাকলেও আসলে ৮.৬৫ লাখ টাকা নেওয়া হয়েছে। চুক্তিতে বলা হয়েছিল, রাশিয়ার সেনা ক্যাম্পে মালি ও বাবুর্চির কাজ দেওয়া হবে, মাসিক বেতন প্রায় দুই লাখ টাকা এবং ১০ বছরের ভিসা থাকবে। কিন্তু বাস্তবে তাদের দেওয়া হয়েছে মাত্র ৩০ দিনের পর্যটক ভিসা।

আরমান ছাড়া বাকিরা হলেন—নরসিংদীর তুহিন, সোহান ও মোবারক, ঢাকার আমিনুল, গাইবান্ধার হুমায়ুন কবির ও রহমত আলী এবং রাজবাড়ীর আকরাম। চুক্তি অনুযায়ী, ভুক্তভোগীদের রাশিয়ায় নিয়ে যাওয়া হয় এবং সেনা ক্যাম্পে রাখা হয়। সেখানে বলা হয়, আত্মরক্ষার কৌশল শেখানোর জন্য সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে। কিন্তু একপর্যায়ে তাদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেওয়া হয়। অনেকে এজেন্টদের কাছে সাহায্যের জন্য ফোন করলে জানানো হয়, যুদ্ধ না করলে দেশে ফেরত যাওয়ার সুযোগ নেই।

এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত রয়েছে ড্রিম হোম ট্রাভেলসের চেয়ারম্যান এম এম আবুল হাসান, ব্যবস্থাপনা পরিচালক তামান্না, স্থানীয় দালাল মনজুরুল হোসেন এবং নবাবগঞ্জের শফিকুল ইসলাম। এম এম আবুল হাসান স্বীকার করেছেন যে তিনি ১০ জনকে রাশিয়ায় পাঠিয়েছিলেন, তবে তারা যুদ্ধে জড়াবেন—এটি জানতেন না। তার ভাষায়, “যেহেতু সেনা ক্যাম্পে চাকরি, তাই আত্মরক্ষার কৌশল হিসেবে তাদের যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এখানে আমাদের কোনো দায় নেই। তবে এখন আমরা তাদের ফেরত আনতে চেষ্টা করছি।” প্রতারিত যুবকদের পরিবার সরকারের কাছে তাদের সন্তানদের দ্রুত দেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে।

সূত্র: কালের কন্ঠ

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,051)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme