নিউজ ডেস্ক :
সন্ত্রাসীরা যত শক্তিশালীই হোক, আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে কেউ রক্ষা পাবে না— এমন হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১২টায় রাজধানীর গুলশান-২ নম্বর চত্বরে রাত্রিকালীন নিরাপত্তা তদারকির সময় তিনি এ কথা বলেন। তিনি জানান, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে।
নগরবাসীকে অপরাধ দমনে সহযোগিতা করার আহ্বান জানিয়ে ডিবি প্রধান বলেন, যারা অস্থিরতা তৈরির চেষ্টা করবে, তাদের যেকোনো মূল্যে আইনের আওতায় আনা হবে।
এদিকে, ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যৌথবাহিনীর কম্বাইন্ড পেট্রোলিং জোরদার করা হয়েছে। স্থাপন করা হয়েছে নিরাপত্তা চৌকি, চলছে যানবাহনের তল্লাশি। পাশাপাশি, সেনাবাহিনীর টহল টিমও নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে রয়েছে।
