Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

কক্সবাজার-৩ আসনের জামায়াত প্রার্থী

Posted on December 10, 2025December 10, 2025 by editor

‘ইয়ান তো সিল মারা অইগেইয়ু, আই এমপি অইয়ুম হনো সন্দেহ নাই’

নিউজ ডেস্ক:

‘ইয়ান তো সিল মারা অইগেইয়ু, আই এমপি অইয়ুম হনো সন্দেহ নাই ইনশাআল্লাহ’, চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলা এ কথার শুদ্ধ বাংলা হলো ‘এটাতো সিল মারা হয়ে গেছে, আমি এমপি হব কোন সন্দেহ নেই ইনশাআল্লাহ।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত— এমনকি নির্বাচনের তফসিল ঘোষণার আগেই এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ‘কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁহ উপজেলা’ নিয়ে গঠিত কক্সবাজার-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী শহীদুল আলম বাহাদুর।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত থেকে ছড়িয়ে পড়া ‘ভাইরাল’ ১৯ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় এক ব্যক্তির প্রশ্নের জবাবে এমন উত্তর দিয়েছেন তিনি।

ফেসবুকে ‘রবিন খান’ নামের প্রোফাইলে পোস্টকৃত সেই ভিডিতে শহীদুল আলম বাহাদুরকে প্রশ্ন করা হয়, ‘এখন কক্সবাজারে এমপি কে হবে? আপনার কি মনে হয়’।মন্তব্যঘরে রবি নামে এক ব্যক্তি লিখেন, ‘যেই যা বলুক শুনবার টাইম নেই। আমি দাঁড়ি পাল্লায় নিয়ে পড়ে থাকব।’

ওসমান নয়ন নামে একজন লিখেছেন ‘জেগেছে যুবক জেগেছে ভোটার ফেব্রুয়ারিতে  হবে নির্বাচন ইনশাআল্লাহ বিজয় হবে দাঁড়িপাল্লা।’

জামায়াত সমর্থকেরা ইতিবাচক সাড়া দিলেও শহিদুল আলম বাহাদুরের এমন জবাবে নেতিবাচক মন্তব্য আসছে প্রতিপক্ষ থেকে।

মোস্তফা কামাল নামে এক ব্যক্তি মন্তব্য করেন, ‘সিল মারা হয়ে গেছে তা হলে আর এত প্রচারের কি আছে, এই কথা শেখ হাসিনাও বলত। এবার কি হাসিনা স্টাইলে ভোটের আশা করে জামাত।’

এছাড়াও ‘দাম্ভিকতার পতন হবে,তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে।’ বলে মন্তব্য করেন ফোরকান নিশো নামে এক ফেসবুক ব্যবহারকারী।

শহিদুল আলম বাহাদুর কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহ সভাপতি (ভিপি) ছিলেন। এ কারনে তাকে স্থানীয়রা ‘ভিপি বাহাদুর’ নামেও চিনেন। এছাড়াও তিনি সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।

গত ২৯ নভেম্বর ‘রান উইথ ভিপি বাহাদুর’ নামে জামায়াতের এই প্রার্থী নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে কক্সবাজার শহরে গণ-দৌড় কর্মসূচির আয়োজন করেন।

বাহাদুর বলেন,  ‘ জনগণের সমর্থনে এবং আল্লাহর রহমতে আমরা বিজয়ী হবো এবং আমাদের অঙ্গীকার পালনে দৃঢ়প্রতিজ্ঞ থাকবো। নতুন বাংলাদেশ গড়ার জনগণের প্রত্যাশা পূরণে যুবকদের শিক্ষিত ও প্রযুক্তি দক্ষতা বৃদ্ধিতে আমাদের পদক্ষেপ হবে কার্যকর এবং সময়োপযোগী।

প্রসঙ্গত, এই আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপি প্রাথমিক মনোনয়ন দিয়েছে দলের মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য  লুৎফর রহমান কাজলকে। ২০০৮ সালের নির্বাচনে কাজল ধানের শীষ প্রতীক নিয়ে জয়লাভ করেছিলেন।

গত ৩ নভেম্বর বিএনপি কাজলকে প্রার্থী ঘোষণা করলে শহীদুল আলম বাহাদুর তাকে অভিনন্দন জানিয়েছিলেন। প্রত্যুত্তরে কাজলও শুভেচ্ছা জানিয়েছিলেন তাকে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,088)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme