Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

কক্সবাজার স্টেডিয়ামে ভাঙচুর: ছাত্রদল নেতাসহ ৭০০ জনের বিরুদ্ধে মামলা

Posted on September 15, 2025September 15, 2025 by editor

নিউজ ডেস্ক;

কক্সবাজার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ব্যাপক ভাঙচুর ও দাঙ্গার ঘটনায় দুই টিকিট ইজারাদারসহ প্রায় ৭০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি দায়ের করেছেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলাউদ্দীন।

মামলায় আসামি করা হয়েছে মোহাম্মদ ইব্রাহিম বাবু এবং শাফায়েত মুন্নাকে। তারা দুজনেই সাবেক ফুটবলার এবং ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫০০-৭০০ জনকে আসামি করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করে জানান, মামলার বাদী ও জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলাউদ্দীন এজাহারে উল্লেখ করেছেন, ইজারাদাররা অতিরিক্ত লাভ, লোভ ও দুরভিসন্ধির কারণে গ্যালারির ধারণ ক্ষমতার তিন চারগুণ টিকিট বেশি দামে বিক্রি করে।

তাদের প্রত্যক্ষ সহায়তায় অতিরিক্ত দর্শক গ্যালারিতে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এর পরিণতিতে সরকারি স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ, হামলা ও দাঙ্গার ঘটনা ঘটে। এ সময় ইউএনও, পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন।

আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুতবিচার) সংশোধন আইন ২০১৯ আইনে এই মামলা করা হয়েছে। মামলার সাক্ষী করা হয়েছে জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সাত সদস্যকে।

উল্লেখ্য, গত শুক্রবার কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমীন স্টেডিয়ামে রামু ও উখিয়া উপজেলার মধ্যকার ফাইনাল খেলা ঘিরে অতিরিক্ত দর্শক সমাগম ঘিরে এই হামলা ভাঙচুরের ঘটনা ঘটে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,080)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme