Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

কক্সবাজারে ছিনতাইয়ের অভিযোগে পুলিশের সাবেক কনস্টেবল আটক

Posted on October 16, 2025October 16, 2025 by editor

 কক্সবাজার সংবাদদাতা

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় এক যুবকের কাছ থেকে স্মার্টফোন ছিনতাইয়ের সময় পুলিশের চাকরিচ্যুত এক সাবেক কনস্টেবলকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা।

আজ বুধবার বিকেল ৩টার দিকে শহরের কলাতলী আদর্শগ্রাম এলাকায় ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

আটক ইমন চৌধুরী (২১) চট্টগ্রামের মিরসরাই উপজেলার মসজিদিয়া এলাকার মৃত ইমরান চৌধুরীর ছেলে। তিনি কক্সবাজার পুলিশ লাইন্সের সামনের একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান জানান, কলাতলী আদর্শগ্রাম এলাকায় জনৈক রমজান আলী নামের এক যুবকের কাছ থেকে একটি স্মার্ট মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে এক যুবক। এ সময় রমজান আলীর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে ওই যুবককে দ্রুত আটক করতে সক্ষম হয়। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

ওসি ইলিয়াছ খান নিশ্চিত করেছেন, আটক ইমন চৌধুরী একসময় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তবে শৃঙ্খলাভঙ্গ ও গুরুতর অসদাচরণের অভিযোগে ২০২৪ সালে তাকে চাকরি থেকে বরখাস্ত (চাকরিচ্যুত) করা হয়।

ওসি ইলিয়াস খান আরও জানান, আটক ইমন চৌধুরীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্যও খতিয়ে দেখা হবে ।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,084)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme