Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

কক্সবাজারের রামুতে সিএনজিতে ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৫

Posted on August 2, 2025August 2, 2025 by editor

নিউজ ডেস্ক:

কক্সবাজারের রামুতে অটোরিকশায় ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে। শনিবার (২ আগস্ট) বেলা দেড়টার দিকে রামু উপজেলার রশিদনগর এলাকার একটি অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন অটোরিকশাচালক হাবিব উল্লাহ (৫০), যাত্রী রেনু আরা (৪৫), তার বোন আসমা আরা (১৩) এবং রেনু আরার দুই শিশুসন্তান আশেক উল্লাহ (৩) ও আতা উল্লাহ (দেড় বছর)। 

বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, রশিদনগরের অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় অটোরিকশাটি ট্রেন লাইনের ওপর উঠে পড়ে। ঠিক তখনই ঢাকাগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি এসে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয় এবং প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে অটোরিকশায় থাকা যাত্রীদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই সবাই নিহত হন।

রশিদনগরের ইউপি সদস্য বদি আলম বলেন, ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা ছুটে গিয়ে রেললাইনের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মরদেহগুলো উদ্ধার করে।

রামু রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আক্তার হোসেন জানান, দুর্ঘটনার পরপরই ট্রেনটি গন্তব্যের দিকে চলতে থাকলেও পরে রামুর পানিরছড়া এলাকায় কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ আটকে রাখেন বিক্ষুব্ধ স্থানীয়রা। তারা রেলক্রসিংয়ে গেট না থাকার প্রতিবাদ জানান।

পরবর্তী সময়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের আশ্বাসে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়দের অভিযোগ, রশিদনগর রেলক্রসিংয়ে গেটম্যান বা গেটের কোনো ব্যবস্থাই নেই। দীর্ঘদিন ধরে এলাকাবাসী এ বিষয়ে অভিযোগ করে এলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,078)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme