নিউজ ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার ফ্লাইট উড়াল দেয়।
এই সম্মেলনে তিনি বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন। পাশাপাশি সাইডলাইনে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকেরও কথা রয়েছে।
দুই দিনের এই সরকারি সফর শেষে আগামী শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) তার দেশে ফেরার কথা রয়েছে।