Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

একনেক সভা শেষে রুদ্ধদ্বার বৈঠকে উপদেষ্টারা, বাতিল হলো রীতি অনুযায়ী ব্রিফ

Posted on May 24, 2025May 24, 2025 by editor

নিউজ ডেস্ক :

বহুদিনের রেওয়াজ ভেঙে একনেক সভা শেষে এবার গণমাধ্যমের জন্য কোনও ব্রিফিং হয়নি। শনিবার (২৪ মে) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা আকস্মিকভাবে ব্রিফ বাতিলের সিদ্ধান্ত নেন। পরক্ষণেই শুরু হয় উপদেষ্টা পরিষদের সদস্যদের একটি অনির্ধারিত রুদ্ধদ্বার বৈঠক। এতে উপদেষ্টা ছাড়া কেউ উপস্থিত থাকতে পারেননি।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে দুপুর ১২টা ২০ মিনিটে শুরু হওয়া ওই বৈঠকে ১৯ জন উপদেষ্টা অংশ নেন। উপস্থিত কেউ কেউ এটিকে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রাথমিক ইঙ্গিত বলেও মনে করছেন।

পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, আজকের একনেক সভা শেষে আর কোনও ব্রিফ হবে না। তিনি বলেন, সভার সারসংক্ষেপ ইমেইলে পাঠানো হবে। একই কক্ষে পরবর্তী সময়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হওয়ায় ব্রিফ বাতিল করা হয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, উপদেষ্টা পরিষদের এ বৈঠকে কেবল উপদেষ্টারাই ছিলেন। এমনকি মন্ত্রিপরিষদ সচিব, পরিকল্পনা সচিবসহ সকল সরকারি কর্মকর্তাকে সভাকক্ষ ত্যাগ করতে দেখা গেছে।

গত কয়েকদিন ধরেই বিএনপি ও এনসিপির মধ্যকার দ্বন্দ্ব ঘনীভূত হচ্ছে। এই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এই রুদ্ধদ্বার বৈঠক রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,073)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme