Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

এই মুহূর্ত থেকে যুক্তরাষ্ট্রের সোনালি যুগ শুরু: ট্রাম্প

Posted on January 21, 2025January 21, 2025 by editor

আন্তর্জাতিক নিউজ ডেস্ক:

‘এই মুহূর্ত থেকে যুক্তরাষ্ট্রের সোনালি যুগ শুরু হলো।’ এই বাক্য দিয়েই অভিষেক বক্তৃতা শুরু করেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ সোমবার শপথ গ্রহণের পর অভিষেক বক্তৃতায় ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “আজ থেকে আমাদের দেশ উন্নতির পথে যাত্রা শুরু করবে এবং বিশ্বজুড়ে আবারও সম্মানিত হবে। আমরা এমন একটি জাতি হিসেবে প্রতিষ্ঠিত হবো, যা প্রতিটি দেশের ঈর্ষার কারণ হয়ে উঠবে। আমরা আর কখনো নিজেদের প্রতারণার শিকার হতে দেবো না।”

তিনি বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হবে এমন একটি দেশ গঠন করা, যা গর্বিত, সমৃদ্ধ ও স্বাধীন। আমেরিকা দ্রুত আগের চেয়েও মহান, শক্তিশালী ও অনন্য হয়ে উঠবে।”

দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ট্রাম্প বলেন, “আমরা এমন এক সময়ে একত্রিত হয়েছি, যখন সরকারব্যবস্থার প্রতি বিশ্বাসের সংকট চলছে। দীর্ঘদিন ধরে একটি চরমপন্থী ও দুর্নীতিগ্রস্ত শাসনব্যবস্থা আমাদের নাগরিকদের কাছ থেকে ক্ষমতা ও সম্পদ কেড়ে নিয়েছে। তবে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের অনগ্রসরতা থেমে গেছে।”

তিনি অভিষেক বক্তৃতায় সাম্প্রতিক বছরগুলোতে তার বিরুদ্ধে আসা আইনি অভিযোগ ও নির্বাচনী প্রচারণার সময় আততায়ীর হত্যাচেষ্টার প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, “গত আট বছরে আমাকে যেভাবে পরীক্ষা ও চ্যালেঞ্জ করা হয়েছে, তা এ দেশের ২৫০ বছরের ইতিহাসে আর কোনো প্রেসিডেন্টকে করা হয়নি। এ সময়ে আমি অনেক কিছু শিখেছি।”

ট্রাম্প আরও বলেন, “যারা আমাদের থামাতে চেয়েছিল, তারা আমার স্বাধীনতা এবং এমনকি আমার জীবন কেড়ে নিতে চেয়েছিল। কিন্তু আমার জীবন একটি বিশেষ কারণে রক্ষা পেয়েছে—আমেরিকাকে আবার মহান করার জন্যই স্রষ্টা আমাকে রক্ষা করেছেন।”

এর আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জেডি ভ্যান্স। অনুষ্ঠানে সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ ডাব্লিউ বুশ এবং বারাক ওবামাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,058)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme