Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

উত্তাল বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ, প্রাদেশিক পার্লামেন্টে আগুন

Posted on August 30, 2025August 30, 2025 by editor

আন্তর্জাতিক ডেস্ক;

একাধিক ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া। বিভিন্ন প্রদেশে গতকাল শুক্র ও আজ শনিবার ব্যাপক বিক্ষোভ এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। পার্লামেন্ট সদস্যদের বাড়িভাড়া ও ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত এবং পুলিশের গাড়িচাপা পড়ে এক বাইক রাইডারের মৃত্যুকে কেন্দ্র করে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে।

সবচেয়ে গুরুতর ঘটনা ঘটেছে সুলাওয়েশি প্রদেশের রাজধানী মাকাস্সারে। মাকাস্সারের প্রাদেশিক পার্লামেন্টে বিক্ষোভকারীরা প্রবেশ করে ভবনে আগুন ধরিয়ে দেন। এতে তিনজনের মৃত্যু হয়েছে এবং পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।

এর আগে দেশটিতে সংসদ সদস্যদের বাড়িভাড়া ও ভাতা মাসে প্রায় ৩ হাজার ডলার বা আড়াই লাখ টাকায় বৃদ্ধি করা হয়। সাধারণ মানুষ এই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন। এর মধ্যেই পুলিশি গাড়িচাপায় এক বাইক রাইডারের মৃত্যু পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে। নিহত রাইডারের বাড়িতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রোবোও সুবিয়ান্তো গিয়ে সমবেদনা জানিয়েছেন এবং দায়ীদের শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

বিক্ষোভকারীরা রাজধানী জাকার্তায় বাস ও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটাচ্ছেন। কয়েকটি বাসে আগুন দেওয়া হয়েছে এবং টোল প্লাজা পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন থানা ও সরকারি ভবনেও আগুনের ঘটনা ঘটেছে। প্রেসিডেন্ট প্রোবোও সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং সরকারের প্রতি বিশ্বাস রাখার জন্য অনুরোধ করেছেন। তিনি বলেন, ‘একটি পক্ষ সবসময় উত্তেজনা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। জনগণকে সতর্ক থাকতে হবে।’

পুলিশি গাড়িচাপা পড়ে বাইক রাইডারের হত্যার ঘটনায় সাত পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ বাগির বলেন, ‘আমরা চাই পুলিশ প্রধানকে অপসারিত করা হোক এবং হত্যার সঙ্গে জড়িতদের বিচার হোক। পুলিশ সাধারণ মানুষের রক্ষক হওয়া উচিত, ক্ষমতাসীনদের নয়।’

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,079)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme