Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

উখিয়ায় ইয়াবা গডফাদার মনির আটক

Posted on October 8, 2025October 8, 2025 by editor

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ার চিহ্নিত ইয়াবা গডফাদার হিসেবে চিহ্নিত মনির হোসেন ওরফে মনির প্রকাশকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক মনির হোসেন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ধামনখালী এলাকার বাসিন্দা জব্বর মুল্লুকের ছেলে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে ৬৪ বিজিবির একটি বিশেষ দল বালুখালীর রহমতের বিল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে শীর্ষ মাদককারবারিকে আটকের বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন। আটক মাদক বিরোধী গঠিত টাস্কফোর্সের তালিকাভুক্ত ছিল।

বিজিবি জানায়, উখিয়ার কুখ্যাত ইয়াবা কারবারি মনির হোসেন ইয়াবা পাচারের অর্থ ভাগাভাগির উদ্দেশে রহমতের বিল এলাকায় অবস্থানের গোপন সংবাদে অভিযানে যায় বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও দ্রুত ঘেরাও করে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির হোসেন জানায়,সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় ইয়াবা পাচার ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক হত্যা ও মাদক মামলা রয়েছে। সে উখিয়া থানার বহুল আলোচিত শাহজাহান হত্যাসহ মাদক মামলার আসামি।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন বলেন, ‘একজন শীর্ষ ইয়াবা গডফাদারকে আটক করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিজিবির জিরো টলারেন্স নীতির আওতায় মাদকপাচার ও চোরাচালান রোধে অভিযান চলমান রয়েছে। অতীতে অনেক বহনকারী ও স্থানীয় সহযোগীকে আটক হলেও প্রকৃত গডফাদাররা পর্দার আড়ালে থেকে যেত। এখন আমরা সেই মূলহোতাদের চিহ্নিত করে ধরছি। মনির হোসেন তারই একটি উদাহরণ।

তিনি আরও জানান, মাদক নেটওয়ার্কের পেছনের গডফাদারদের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,088)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme