গাজার আকাশে ঈদের খুশি ম্লান করে দিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩৪ ফিলিস্তিনি। নিহতদের মধ্যে ১২ জন ছিলেন একই পরিবারের সদস্য, যারা উৎসবের মুহূর্ত একসঙ্গে কাটাচ্ছিলেন। গাজা সিটির একটি আবাসিক এলাকায় চালানো বিমান হামলায় মুহূর্তেই তাদের প্রাণ ঝরে যায়।
এদিকে, সহিংসতার মাঝেই উপত্যকার দক্ষিণাঞ্চলে নতুন করে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে তেলআবিব, ফলে হাজার হাজার ফিলিস্তিনি আবারও রাফার পথে অনিশ্চিত যাত্রায় নেমেছে। একদিকে টানা হামলা, অন্যদিকে ত্রাণ সরবরাহ বন্ধ থাকায় গাজার হাসপাতালগুলোতে দেখা দিয়েছে ওষুধ সংকট।
যুদ্ধবিরতি ভেঙে টানা ১৫ দিনের মতো ইসরায়েলি আগ্রাসন চলছে। প্রায় দেড় বছর ধরে চলমান সহিংসতায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ছাড়িয়েছে ৫০ হাজার।
