Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

ইসরায়েলের পতাকা হাতে ভিডিও ভাইরাল, মিস ইন্দোনেশিয়া থেকে তরুণী বাদ

Posted on July 3, 2025July 3, 2025 by editor

নিউজ ডেস্ক:

ইসরায়েলের পতাকা নিয়ে নাচার পুরোনো ভিডিও ভাইরাল হওয়ার পর মিস ইন্দোনেশিয়া প্রতিযোগিতা থেকে এক তরুণীকে বাদ দেয়া হয়েছে। তার পরিবর্তে একই প্রদেশের রানারআপ তরুণী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

বুধবার (০২ জুলাই) সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মিস ইন্দোনেশিয়া প্রতিযোগিতা থেকে বাদ যাওয়া ওই তরুণী হলেন মেরিন্স কোগোয়া। যিনি আগামী ৯ জুলাই মিস ইন্দোনেশিয়ার চূড়ান্ত পর্বে হাইল্যান্ড পাপুয়া প্রদেশের প্রতিনিধিত্ব করার কথা ছিল। কিন্তু গত সপ্তাহে ওই প্রতিযোগিতা থেকে তিনি বাদ পড়েন। যখন ২০২৩ সালের মে মাসে ইসরায়েলের পতাকা হাতের ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ওই ভিডিওতে কোগোয়াকে ইসরায়েলের পতাকা হাতে নাচতে দেখা যায়, যা ইন্দোনেশিয়ানদের মধ্যে ক্ষোভের সঞ্চার করে এবং আয়োজকদের তাকে নীরবে প্রতিযোগিতা থেকে বাদ দিতে প্ররোচিত করে। তার পরিবর্তে একই প্রদেশের রানারআপ কারমেন আনাস্তাসিয়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

এই ঘটনায় প্রেক্ষিতে গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন ওই তরুণী। যেখানে তার বায়োতে লেখা আছে ‘আমি ইসরায়েলের পাশে আছি’। তিনি লেখেন, ‘আমার দুই বছর আগের ভিডিও রীলটি নানাভাবে ব্যাখ্যা করে ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে। আমি দুঃখ প্রকাশ করছি, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু বাস্তবতা হলো @missindonesia-এর সিদ্ধান্ত এমন কিছু মন্তব্যের ভিত্তিতে নেয়া হয়েছে, যা আমার বিশ্বাসের সঙ্গে যায় না।’

এদিকে এই বিষয়ে মন্তব্য জানতে আরব নিউজের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও মেরিন্স কোগোয়া তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।

উল্লেখ্য, বিশ্বের চতুর্থ বৃহত্তম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের দৃঢ় সমর্থক হিসেবে পরিচিত, যেখানে জনগণ ও সরকার উভয়ই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকে তাদের সংবিধানের উপনিবেশবিরোধী নীতির একটি অংশ হিসেবে দেখে। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক নেই। এছাড়া ইন্দোনেশিয়ান সরকার বহুবার ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ও ১৯৬৭ এর আগের সীমান্তের ভিত্তিতে দুই রাষ্ট্রের সমাধানের আহ্বান জানিয়েছে।

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে দেশজুড়ে শতশত হাজার ইন্দোনেশিয়ান ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে মিছিল করেছে। পাশাপাশি ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত পণ্য ও কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যাপক বয়কটে অংশ নিয়েছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,077)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (2)
  • বিলাইছড়ি (5)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme