নিউজ ডেস্ক :
বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রোববার থেকে মাসব্যাপী সিয়াম সাধনা শুরু হবে। শনিবার (১ মার্চ) সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে চাঁদ দেখার খবর নিশ্চিত করেন জেলা প্রশাসকরা। এরপর ইসলামিক ফাউন্ডেশনে এক ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
তিনি জানান, চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৭ মার্চ দিনগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে। আজ রাতে দেশের মসজিদগুলোতে প্রথম তারাবির নামাজ অনুষ্ঠিত হবে। রমজান মাসে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে।
এদিকে, সৌদি আরব, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও মালয়েশিয়ায় আজ থেকেই রমজান শুরু হয়েছে।
