Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

আশুলিয়ায় পিকআপে রাখা লাশে ওসি সায়েদ ও বিশ্বজিৎ পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে ক্যান্টনমেন্টে চলে যায়

Posted on November 19, 2025 by editor

নিউজ ডেস্ক।

গণ-অভ্যুত্থানের সময় ৫ আগস্ট আশুলিয়ায় লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় জুলাই শহীদদের পরিবারসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন রাজসাক্ষী পুলিশের সাবেক এসআই শেখ আবজালুল হক।

বুধবার ট্রাইব্যুনাল-২-এর বিচারক জজ মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বে দুই সদস্যের বেঞ্চে এই সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়।

এদিন আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোসহ সাতজনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেন আবজালুল।

জবানবন্দিতে আবজালুল বলেন, ‘গত বছর জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন আশুলিয়া থানার ওসি এ এফ এম সায়েদকে মোবাইলে আন্দোলন দমনসহ বিরোধীদের গ্রেপ্তা‌র করতে মাঝেমধ্যে নির্দেশনা দিতেন এমপি সাইফুল ইসলাম। এসব নির্দেশনা অধস্তন কর্মকর্তাদের দিয়ে বাস্তবায়ন করতেন ওসি সায়েদ।’

তিনি আরো বলেন, ‘গত বছর ৫ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে হ্যান্ডমাইক দিয়ে থানার সব কর্মকর্তা ও অধস্তনদের ডাকেন ওসি সায়েদ। সবার উদ্দেশে তিনি জুলাই আন্দোলনে শক্তভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। এরপর অন্য ইউনিট থেকে আসা বেশির ভাগ কর্মকর্তা ও ফোর্সদের নিয়ে বাইপাইল কেন্দ্রীয় মসজিদের দিকে যান তিনি।

এক পর্যায়ে দুপুর আড়াইটায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলে ফোর্স নিয়ে থানায় চলে আসেন ওসি সায়েদ।’

রাজসাক্ষী আবজালুল বলেন, ‘এরপর ওসি সায়েদের সঙ্গে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান, পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার, পুলিশ পরিদর্শক (ডিবি) আরাফাত হোসেনসহ অন্যান্য কর্মকর্তা এবং অন্য ইউনিট থেকে আসা পুলিশ সদস্যদের নিয়ে থানার গেটে অবস্থান নেন। বিকেল ৪টায় ছাত্র-জনতার একটি অংশ থানার দিকে বিজয় মিছিল নিয়ে এলে ওসি স্যারের নির্দেশে এএসআই বিশ্বজিৎ ও অন্য ইউনিট থেকে আসা কয়েকজন পুলিশ সদস্য মিছিলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তাৎক্ষণিক কয়েকজন গুলিবিদ্ধ ও রক্তাক্ত অবস্থায় পড়ে যান।

পরে ওসি সায়েদের নির্দেশে পুলিশ সদস্যরা লাশগুলোকে তিন চাকার ভ্যানে তুলে পুলিশের আরেকটি পিকআপ ভ্যানে ওঠান। এই ঘটনা দেখার পর দুই দিন আমি ট্রমায় ছিলাম।’

আবজালুল হক আরো বলেন, ‘ওই সময় এসআই আব্দুল মালেক ও এএসআই বিশ্বজিৎকে নিয়ে পরামর্শ করছিলেন ওসি সায়েদ। এরপর থানায় গিয়ে বুলেটপ্রুফ জ্যাকেট খুলে সিভিল পোশাকে পিস্তলটি নিয়ে থানা থেকে বের হয়ে যাই। পরে ফল বিক্রেতা কামালের সঙ্গে তার ভাড়া বাসায় উঠি।

জবানবন্দিতে এসআই আবজালুল হক আরো বলেন, ‘পরদিন ভোরে ওই বাসা থেকে বেরিয়ে আমার বাসায় যাই। ১৫ আগস্ট থানায় গিয়ে আমার নামে ইস্যু করা পিস্তল ও গুলি জমা দিই। থানায় গিয়ে সব কিছু এলোমেলো দেখতে পাই। তখন জানতে পারি, পুলিশ যাদের হত্যা করে পিকআপে রেখেছিল, সেসব লাশ ওই দিনই ওসি সায়েদ ও বিশ্বজিৎ মিলে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দেন। পরে তারা বিকেল সাড়ে ৫টায় থানা ছেড়ে সেনাবাহিনীর সঙ্গে ক্যান্টনমেন্টে চলে যান।’

এই এসআই বলেন, ‘তৎকালীন ঢাকা রেঞ্জের ডিআইজি নুরুল ইসলাম, তৎকালীন ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান রিপন, সাভার (ক্রাইমস অ্যান্ড অপস) এডিশনাল এসপি (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) আব্দুল্লাহিল কাফি, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল স্যারদের এ ঘটনা নিয়ে কোনো ব্যবস্থা নিতে দেখিনি।’

তিনি বলেন, ‘আমাকে চলতি বছরের মে মাসে গ্রেপ্তা‌র করা হয়। তবে আমি শহীদ ভাইদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা রেখে বিবেকের দায়বদ্ধতা থেকে কোনো ধরনের প্ররোচনা ও প্রলোভন ছাড়া এই মামলায় রাজসাক্ষী হওয়ার জন্য আবেদন করি। যেন ট্রাইব্যুনালকে এ মামলার বিষয়ে সত্য তথ্য দিয়ে বিচারকাজে সহায়তা করে শহীদ ভাইদের ঋণ কিছুটা পরিশোধ করতে পারি। আমি শহীদ ভাইদের জন্য কিছু করতে না পারায় তাদের পরিবার ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা প্রার্থনা করছি।’

জবানবন্দি গ্রহণ শেষে আবজালুলকে আংশিক জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুর রহমান। বৃহস্পতিবার বাকি জেরা শেষ করা হবে।

চানখাঁরপুলের মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য শেষ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে মূল তদন্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলামের তদন্ত শেষ হয়েছে। জেরার জন্য আগামী রবিবার দিন ধার্য করা হয়েছে। বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল-১ বুধবার এ তারিখ ঠিক করেন।

এদিন এ মামলার ২৬ নম্বর সাক্ষী তদন্ত কর্মকর্তা অতিরিক্ত এসপি মনিরুল ইসলাম জবানবন্দিতে গত বছরের ৫ আগস্ট চানখাঁরপুলে ছয়জনকে হত্যার পেছনে নিজের করা তদন্তের আদ্যোপান্ত উপস্থাপন করেন। জব্দ করা সব তথ্য-প্রমাণ নিয়েও বর্ণনা দেন তিনি।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,084)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme