Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

আরাকান আর্মির কাছে বন্দি ১০৪ জেলে

Posted on September 15, 2025September 15, 2025 by editor

অনলাইন ডেস্ক;

মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক ২২৮ জন জেলের মধ্যে বিজিবির প্রচেষ্টায় ১২৪ জনকে ফেরত আনা হয়েছে। তবে এখনও ১০৪ জন জেলে ১২টি নৌকাসহ ফেরার অপেক্ষায় রয়েছেন। আটক জেলেদের মধ্যে ৯৫ জন বাংলাদেশি ও ১৩৩ জন রোহিঙ্গা।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিজিবির কক্সবাজার রিজিয়নে আয়োজিত মতবিনিময় সভায় এসব তথ্য জানান রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, টেকনাফ সীমান্তে মাদক পাচারে সরাসরি জড়িত আরাকান আর্মি। রোহিঙ্গা ও দেশীয় সিন্ডিকেটগুলোকেও তারা সহযোগিতা করছে। নাফ নদী ও সমুদ্র উপকূল দিয়ে ইয়াবা, আইসসহ বিভিন্ন মাদক এবং অবৈধ অস্ত্র পাচার হচ্ছে।

কর্নেল মহিউদ্দিন জানান, জান্তা সরকারের পর থেকে সীমান্তের ওপারে আরাকান আর্মি স্থলমাইন পুঁতে রেখেছে। এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৩টি মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিনি বলেন, আরাকান আর্মি বৈধ কর্তৃপক্ষ না হওয়ায় তাদের সঙ্গে সরাসরি আলোচনা সম্ভব নয়। নন-অফিসিয়াল যোগাযোগের মাধ্যমেই আটক জেলেদের ফেরত আনার চেষ্টা চলছে।

মাদকবিরোধী অভিযানের তথ্য তুলে ধরে কর্নেল মহিউদ্দিন জানান, গত ১৫ জুলাই থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ঝুঁকিপূর্ণ ১৪৭টি অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে ২৮ লাখ পিস ইয়াবা, ৮১৬ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৩৬৫ লিটার বাংলা মদসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ২২৬টি বার্মিজ গরুসহ বিভিন্ন চোরাইপণ্য আটক করা হয়। এ সময়ে ১৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, পশ্চিমবঙ্গে ১৯ বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে পথ হারিয়ে তারা ভারতীয় সীমানায় প্রবেশ করলে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আওতাধীন খিরোদখালি এলাকা থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, ১০-১২ দিন আগে ভোলা থেকে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন ওই মৎস্যজীবীরা। গত শুক্রবার রাতে ট্রলারটি পথ হারিয়ে ভারতের জলসীমায় ঢুকে পড়ে। আটক মৎস্যজীবীদের মাছ, জাল ও ট্রলার জব্দ করা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রবিবার তাদের দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন কোস্টাল থানার কাছে হস্তান্তর করে বিএসএফ।

আটক মৎস্যজীবী মো. জাকির জানান, “আমরা মাঝসমুদ্রে মাছ ধরতে গিয়েছিলাম। কিন্তু ভুলবশত ভারতীয় সীমানায় ঢুকে পড়ি।” অপর আটক মৎস্যজীবী মুহাম্মদ শাবির বলেন, “সমুদ্রে মাছ ধরতে গিয়ে পথ হারিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়ায় আমাদের আটক করা হয়েছে।”

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,080)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme