Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

আরব আমিরাত ও সৌদিতে ১১ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির উদ্যোগ

Posted on February 17, 2025February 17, 2025 by editor

নিউজ ডেস্ক :

সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের জন্য ১১ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির পরিকল্পনা নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

তিনি বলেন, ২০১২ সাল থেকে নিষেধাজ্ঞার কারণে ইলিশ রপ্তানি বন্ধ থাকলেও ২০২৩-২৪ অর্থবছরে ইলিশের উৎপাদন ৫ দশমিক ৩০ লাখ মেট্রিক টন হয়েছে। দেশের বাজারে ইলিশের সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি প্রবাসীদের অনুরোধে সীমিত পরিসরে রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে যারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিদেশ থেকে সমর্থন জানিয়েছেন, তাদের কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ফরিদা আখতার জানান, সারা বছর ইলিশ পাঠানো সম্ভব না হলেও মৌসুমের সময়, অর্থাৎ আগস্ট ও সেপ্টেম্বর মাসে এ রপ্তানি কার্যক্রম চালু করা যেতে পারে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী, সৌদি আরবে প্রায় ৪৪ লাখ এবং সংযুক্ত আরব আমিরাতে প্রায় ২২ লাখ প্রবাসী বাংলাদেশি কর্মরত আছেন। তাদের কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রাথমিকভাবে বাণিজ্য মন্ত্রণালয়ে ১১ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির সুপারিশ করবে। চলতি বছরের আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে রপ্তানির প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে। সফলভাবে এ কার্যক্রম বাস্তবায়ন হলে ভবিষ্যতে অন্যান্য দেশেও ইলিশ রপ্তানির বিষয়টি বিবেচনা করা হবে।

সূত্র : ইউএনবি

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,064)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme