Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

আমরা সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়তে চাই : সেনাপ্রধান

Posted on November 8, 2024November 8, 2024 by Editor

সব ধর্ম, জাতি ও গোষ্ঠীর একত্রে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যাশা প্রকাশ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার বিকেলে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে পবিত্র কঠিন চীবর দান উৎসব ও জাতীয় বৌদ্ধধর্মীয় মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, “ইসলাম, বৌদ্ধ, হিন্দু, খ্রিষ্টানসহ অন্য সকল ধর্মের অনুসারী একসঙ্গে কাজ করে, একে অপরকে সম্মান করে এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চায়।” সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরে তিনি বলেন, “যখন আজান হচ্ছিল, তখন সম্মেলনের আয়োজনকারী সকলে একত্রে সিদ্ধান্ত নেন যে কিছুক্ষণ অপেক্ষা করে আজান শেষ হওয়ার পর অনুষ্ঠান শুরু করবেন। এর মাধ্যমে ধর্মীয় বোঝাপড়া ও মমত্ববোধের যে দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে, তা সত্যিই অতুলনীয়।”

তিনি বৌদ্ধ সম্প্রদায়কে আশ্বস্ত করে বলেন, “আপনারা আপনাদের ধর্মীয় অনুষ্ঠানাদি যাতে নিশ্চিন্তে পালন করতে পারেন, সে জন্য আমরা সর্বাত্মক নিরাপত্তা দিতে প্রস্তুত। দুর্গাপূজায়ও আমরা নিরাপত্তা দিয়েছি, যার ফলে পূজা সুন্দর ও নিরাপদে উদযাপন করা সম্ভব হয়েছে।”

অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের কূটনীতিকদের ধন্যবাদ জানিয়ে সেনাপ্রধান বলেন, “থাইল্যান্ড, ভিয়েতনাম ও অস্ট্রেলিয়ার কূটনীতিকদের এখানে দেখে খুব ভালো লাগছে। থাইল্যান্ডের দূতাবাস এই দেশে বেশ কিছু বৌদ্ধমন্দির নির্মাণে আর্থিক সহায়তা করেছে, যা বাংলাদেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য বিশেষ অবদান।”

পার্বত্য জেলার প্রসঙ্গে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতির লক্ষ্যে কাজ করে আমরা চাই, সেখানে পাহাড়ি ও বাঙালি সবাই মিলেমিশে বসবাস করতে পারে। এটি বাস্তবায়নে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ফেডারেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক সুকোমল বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর, ভিয়েতনামের রাষ্ট্রদূত ন্যুয়েন মান কুঅং এবং অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার নারদিয়া সিম্পসন।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,051)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme