Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত: ডা. তাহের

Posted on June 20, 2025June 20, 2025 by editor

নিউজ ডেস্ক:

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘জামায়াতে ইসলামী শুরু থেকেই বলে আসছে—আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত। আমরা মনে করি, ডিসেম্বরেই স্থানীয় নির্বাচন হতে পারে। এরপর যে কয়েক মাস সময় থাকবে, সে সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।’

শুক্রবার (২০ জুন) কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক প্রসঙ্গে ডা. তাহের জানান, জামায়াতে ইসলামী ও জাতীয় ঐক্যমত কমিশনের মধ্যে বৈঠক হয়েছে। সেখানে কিছু বিষয়ে উভয়পক্ষ একমত হলেও কিছু বিষয়ে এখনও মতপার্থক্য রয়ে গেছে। তবে, ঐক্যমতে পৌঁছাতে আলোচনা অব্যাহত রয়েছে।

প্রেসিডেন্ট নির্বাচনের পদ্ধতি নিয়ে তিনি বলেন, ‘বর্তমানে প্রেসিডেন্ট সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন, ফলে ক্ষমতাসীন দলকেই তিনি প্রতিনিধিত্ব করেন। আমরা প্রস্তাব দিয়েছি—সংসদ সদস্য, জেলা পরিষদ সদস্য, পৌর মেয়র, কাউন্সিলর ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সমন্বয়ে একটি ইলেকটোরাল কলেজ গঠন করে প্রেসিডেন্ট নির্বাচন করার। এতে একজন যোগ্য, সম্মানিত ও নিরপেক্ষ ব্যক্তি প্রেসিডেন্ট হওয়ার সুযোগ পাবেন।’

প্রধানমন্ত্রী পদে মেয়াদসীমা প্রসঙ্গে ডা. তাহের বলেন, ‘আমরা প্রস্তাব দিয়েছি, কোনো ব্যক্তি যেন টানা দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না হতে পারেন। এ বিষয়ে বিএনপি ছাড়া প্রায় সব দল একমত হলেও এখনো এটি চূড়ান্ত হয়নি। রোববার (আগামীকাল) থেকে এই প্রস্তাব নিয়েই আবার আলোচনা শুরু হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রস্তাব দিয়েছি—সংবিধান সংশোধন, অনাস্থা প্রস্তাব ও বাজেট ছাড়া অন্য কোনো বিষয়ে কোনো সংসদ সদস্য যদি নিজ দলের বিপক্ষে ভোট দেন, তাহলে সেটি বৈধ হিসেবে গণ্য হবে।’

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,074)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme