Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

আওয়ামী লীগ নেতার নেতৃত্বে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ

Posted on February 26, 2026February 26, 2026 by editor

নিউজ ডেস্ক:

গাজীপুরের গাছা এলাকায় ব্যবসা নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় একটি বিএনপি কার্যালয় এবং এক নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়িত থাকার দাবি করেছেন ভুক্তভোগী বিএনপি নেতা ও স্থানীয়রা। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে আওয়ামী লীগ নেতা শিবলুর নেতৃত্বে ৭০-৮০ জনের একটি দল গাছা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহীন মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে দোকানে ভাঙচুর চালানোর পর পাশের বিএনপি কার্যালয়েও ঢুকে ব্যাপক তাণ্ডব চালায়।

অভিযোগ রয়েছে, হামলার সময় দলীয় চেয়ারপারসন তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ছবি ভাঙচুর করা হয়। একই সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায় সাত লাখ টাকা নগদ অর্থ, একটি ৫৬ ইঞ্চি টেলিভিশনসহ বিভিন্ন মালামাল লুট করে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, পোশাক কারখানার ঝুট ব্যবসা ও ইন্টারনেট সংযোগ নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী শাহীন মিয়া বলেন, তিনি প্রয়োজনীয় লাইসেন্স নিয়ে ইন্টারনেট ব্যবসা পরিচালনা করছিলেন। একটি প্রভাবশালী মহল ব্যবসার নিয়ন্ত্রণ নিতে চাপ দিচ্ছিল। দাবি না মানায় প্রথমে তার দোকানে হামলা চালানো হয় এবং পরে দলীয় কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। তিনি এ ঘটনায় গাছা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে ব্যবসা-সংক্রান্ত বিরোধের বিষয়টি সামনে এসেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনকণ্ঠ

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,087)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme