জাগ্রত পাহাড় ডেস্ক:
ঢাকা, ৮ ডিসেম্বর ২০২৪
অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, অনেক বিদেশি নাগরিক অননুমোদিতভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে অবৈধভাবে কর্মরত রয়েছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যারা অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কাজ করছেন, তাদের অবিলম্বে বৈধতার প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী এবং সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন।
সংবাদটি জনস্বার্থে প্রকাশ করা হলো।
