অফিসে অনুপস্থিতি: নির্বাচন কমিশনের ৬৯ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ

নিউজ ডেস্ক :

নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না হওয়ায় নির্বাচন কমিশনের (ইসি) ৬৯ জন কর্মকর্তা-কর্মচারীকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের জনবল ব্যবস্থাপনা বিভাগের উপসচিব স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা কেন যথাসময়ে অফিসে উপস্থিত ছিলেন না, তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এ বিষয়ে তাদের লিখিত জবাব চাওয়া হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছে।