Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

অন্তর্বর্তীকালীন সরকার ছাড়ছেন দুই উপদেষ্টা, নতুন রাজনৈতিক দল ঘোষণার প্রস্তুতি

Posted on January 30, 2025January 30, 2025 by editor

নিউজ ডেস্ক:

আসন্ন নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে পদত্যাগ করতে যাচ্ছেন। “আমার দেশ” পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জানা গেছে, জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র-জনতার পক্ষ থেকে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশের প্রস্তুতি চলছে। দল ঘোষণার আগে ছাত্রনেতাদের অংশগ্রহণ নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করছেন এই দুই উপদেষ্টা। একই উদ্দেশ্যে জুন মাসে সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলমও পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

নতুন দলের সাংগঠনিক কাঠামো তৈরির কাজ চলছে। প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে, যেখানে নাহিদ ইসলাম সদস্যসচিব হিসেবে দায়িত্ব নিতে পারেন। ছাত্রদের নতুন দলের জন্য ২৪ দফার ইশতেহার তৈরির কাজও চলছে, যা বাস্তবায়নে ১৭ সদস্যের একটি কমিটি কাজ করছে।

ছাত্রনেতৃত্বাধীন নতুন রাজনৈতিক উদ্যোগের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, “ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে তাদের নেতৃত্বে দল গঠন করে নির্বাচনে আসলে তা মেনে নেওয়া হবে না।” এ প্রসঙ্গে নাহিদ ইসলাম জানিয়েছেন, রাজনৈতিক দলে যোগ দিলে তিনি সরকার থেকে সরে দাঁড়াবেন।

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেছেন, “জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্ররা নতুন রাজনৈতিক উদ্যোগে নেতৃত্ব দিলে জনগণের প্রত্যাশা পূরণ হবে। বাংলাদেশের ছাত্রসমাজ রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্র থেকে ফ্যাসিবাদের দোসরদের বিতাড়িত করে একটি কল্যাণকামী রাষ্ট্র গঠনের দায়িত্ব নেবে।”

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,060)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme