Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

অন্তরঙ্গ ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে যুবদল নেতার চাঁদা আদায়

Posted on August 12, 2025August 12, 2025 by editor

নিউজ ডেস্ক:

কুমিল্লার চৌদ্দগ্রামে দম্পতির অন্তরঙ্গ ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করে টাকা আদায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে বাতিসা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রানার বিরুদ্ধে। ভয়ে আতঙ্কিত হয়ে চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিশা প্লাটিনাম বাসের চালক ভুক্তভোগী রাইহান মজুমদার। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

থানায় দায়েরকৃত অভিযোগে জানা গেছে, গত ২০ জুলাই উপজেলার আটগ্রাম-শরিফপুর সড়ক দিয়ে ভুক্তভোগী  রাইহান নাঙ্গলকোট যাওয়ার সময় পথিমধ্যে ডলবা-পাটানন্দী মসজিদের সামনে যুবদল নেতা মো: রানা তাঁকে আটকিয়ে রাখে। এসময় জোরপূর্বক ভুক্তভোগীর সাথে থাকা সিএনজিটিকে উল্টোদিকে অন্ধকার রাস্তা দিয়ে একটি পরিত্যক্ত মুরগীর খামারে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল নিয়ে যায়।

এসময় রাত তিনটায় তাদেরকে মারধর করে তাড়িয়ে দেয়। এরপর ২৫ ও ২৬ জুলাই মোবাইল, টাকা ফেরত চাইলে তা দিবে বলে পরিত্যক্ত মুরগীর খামারে নিয়ে নির্যাতন করে। এবং গলায় চুরি ধরে ২ লক্ষ টাকা দাবী করে। না দিলে মোবাইলে থাকা স্বামী স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে দিবে বলে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। ওই সময় বাড়ি থেকে টাকা এনে দেয়ার শর্তে কোনোরকমে মুক্তি পায় ভুক্তভোগী রাইহান।

এর দুই দিন পর অজ্ঞাত নাম্বার থেকে তার স্ত্রীর মোবাইলে কল করে যুবদল নেতা রানা হুমকি দেয় দ্রুত ১ লক্ষ টাকা না দিলে মোবাইলে স্বামী স্ত্রীর অন্তরঙ্গ ছবি ভিডিও ছেড়ে দিবে বলে জানায়। এছাড়াও এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত যুবদল নেতা কিশোর গ্যাং লিডার। তার বিরুদ্ধে মারধর হানাহানি চাঁদা দাবী সহ বেশ কিছু অভিযোগ রয়েছে। থানায় রয়েছে মারধর ও চাঁদাবাজির ৪ টি মামলা।

এ বিষয়ে ইউনিয়ন যুবদলের সভাপতি কামরুল ইসলাম ভুঁইয়া বলেন, মো. রানা ইউনিয়ন যুবদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক। অভিযোগের বিষয়ে শুনেছি তবে তার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে না তা খতিয়ে দেখা দরকার।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,078)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme