অন্তঃসংঘাত থামলে সঠিক সময়ে নির্বাচন সম্ভব: তথ্য উপদেষ্টা মাহফুজ

নিউজ ডেস্ক :

রাজনৈতিক দলগুলো অভ্যন্তরীণ সংঘাত বন্ধ করলে সঠিক সময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। শুক্রবার (২১ মার্চ) রাজধানীতে নোফেল সোসাইটি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

তিনি জানান, নির্বাচনের আগে হত্যাকাণ্ডের বিচার ও প্রয়োজনীয় সংস্কার দৃশ্যমান হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ১৯৭২ ও ১৯৭৫ সালে দিল্লি থেকে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে সেখান থেকেই দলটিকে নিয়ন্ত্রণ করা হয়েছে।

জুলাই অভ্যুত্থানের পক্ষে থাকা রাজনৈতিক শক্তিগুলোকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মাহফুজ আলম বলেন, দলীয় অন্তঃকোন্দল থেকে বেরিয়ে দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।