অনিয়মের অভিযোগে বাতিল করা হয়েছে টিসিবির ৪৩ লাখ কার্ড

জাগ্রত পাহাড় ডেস্ক:

ঢাকা — ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ৪৩ লাখ ফ্যামিলি কার্ড বাতিল করেছে। আগের হাতে লেখা কার্ডগুলো স্মার্ট ফ্যামিলি কার্ডে রূপান্তরের প্রক্রিয়ায় পাওয়া অনিয়মের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার টিসিবির আঞ্চলিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির।

তিনি জানান, জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে যাচাই করে দেখা গেছে, অনেকেই একাধিক কার্ড ব্যবহার করে সরকারি সুবিধা নিচ্ছেন। তাছাড়া স্থানীয় প্রশাসন বা জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে ভোক্তা পর্যায়ে পণ্য সঠিকভাবে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।

টিসিবি জানিয়েছে, আসন্ন রমজানে সাশ্রয়ী মূল্যে ভোক্তাদের জন্য তেল, চিনি, ছোলা, খেজুর ও ডাল সরবরাহ করা হবে। ঢাকার বাইরে খেজুর বাদে চারটি পণ্য বিতরণ করা হবে। নির্দিষ্ট কার্ডধারীদের বাইরে, ট্রাকের মাধ্যমে ঢাকাসহ ৭০টি পয়েন্টে মোট ২৪ হাজারের বেশি মানুষ এই পণ্য ক্রয় করতে পারবেন।