Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

অনলাইন ব্যবসার নিয়ম মানতে হাইকোর্টের ৯ দফা নির্দেশনা

Posted on March 10, 2025March 10, 2025 by editor

নিউজ ডেস্ক :

বাংলাদেশের প্রচলিত আইন মেনে অনলাইন ব্যবসা পরিচালনার বাধ্যবাধকতা আরোপ করেছে হাইকোর্ট। সোমবার (১০ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রায়ে ৯ দফা নির্দেশনা দিয়েছে। আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতেমা তনির মালিকানাধীন শোরুম ‘সানভিস বাই তনি’ পুনরায় চালুর নির্দেশনার রুল নিষ্পত্তির সময় আদালত এ আদেশ দেয়।

হাইকোর্টের নির্দেশনায় বলা হয়েছে, সবাইকে দেশের প্রচলিত আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। অনলাইন ব্যবসার ক্ষেত্রে গ্রাহকদের অধিকার নিশ্চিত করা, প্রতারণা রোধ করা এবং নিবন্ধন ছাড়া কেউ ব্যবসা চালাতে পারবে না বলে আদেশ দেওয়া হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগকে প্রতিটি অনলাইন ব্যবসায়ীকে নিবন্ধনের আওতায় আনার ব্যবস্থা নিতে হবে এবং অনুমোদন ছাড়া কোনো ব্যবসা পরিচালনা করা যাবে না।

আদালত আরও জানিয়েছে, কোনো ব্যক্তি অনুমোদন ছাড়া বিদেশি আসল পণ্যের নকল তৈরি ও বিক্রি করতে পারবে না। প্রতিটি অনলাইন ব্যবসার মালিক, প্রশাসক ও গ্রাহকের জাতীয় পরিচয়পত্র যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। বিটিআরসিকে ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর তথ্য সংরক্ষণ ও অনলাইন ব্যবসায় প্রতারণা ঠেকাতে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আরও কঠোর প্রয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়ে আদালত বলেছে, গ্রাহকদের প্রতারণা রোধে আইন সংশোধন করতে হবে এবং সবাইকে সচেতন করতে প্রচারণা চালাতে হবে। কেউ যেন অননুমোদিত অনলাইন দোকান থেকে পণ্য কিনে প্রতারণার শিকার না হয়, সে বিষয়েও আদালত সতর্ক করেছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,066)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme