নিউজ ডেস্ক:
সৌদি আরবে কর্ম ভিসার জন্য আবেদন প্রক্রিয়ায় নতুন কঠোরতা আরোপ করেছে সৌদি সরকার। এখন থেকে ভারতীয় কর্মীদের পেশাদার ও শিক্ষাগত যোগ্যতা যাচাই করা হবে। এ নিয়ম মঙ্গলবার (১৪ জানুয়ারি) থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে ভারতে অবস্থিত সৌদি মিশন।
সৌদিতে কাজের ভিসার জন্য পেশাগত দক্ষতার প্রমাণ দেওয়ার বিষয়টি এখন বাধ্যতামূলক। ছয় মাস আগে এই নিয়মের প্রস্তাব দেওয়া হলেও, এখন তা কার্যকর করা হয়েছে। দেশে প্রশিক্ষণ কেন্দ্রের সীমিত সংখ্যার কারণে দক্ষ কর্মী নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে প্রবাসীদের দক্ষতা যাচাইয়ের মাধ্যমে কর্ম ভিসা প্রদান আরও কার্যকর হবে।
নতুন নিয়ম অনুযায়ী, প্রতিষ্ঠান মালিক ও মানবসম্পদ বিভাগগুলোকে কর্মীদের প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য যাচাই করতে হবে। এছাড়া প্রবাসীদের জন্য প্রস্থান, পুনঃপ্রবেশ ভিসা সম্প্রসারণ এবং আবাসিক অনুমতিপত্র নবায়ন প্রক্রিয়ায়ও নতুন নিয়ম সংযোজন করা হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদি আরবে সবচেয়ে বেশি প্রবাসী কর্মী রয়েছে বাংলাদেশের—প্রায় ২৭ লাখ। এর পরই দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।