নিউজ ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালিত পুত্র পরিচয় দেওয়া আসাদুজ্জামান হিরুকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে রাজধানীর বাড্ডা থানার একটি হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের সময় হিরু নিজেকে ওবায়দুল কাদেরের পালিত পুত্র বলে পরিচয় দেন। এ বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুপুর নাগাদ আসাদুজ্জামান হিরুকে আদালতে তোলা হতে পারে। এ ঘটনায় আরও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
বিস্তারিত আসছে…