Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বান্দরবানের সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে পাহাড়ে বিজু উৎসবের সূচনা

Posted on April 12, 2025April 12, 2025 by editor

জাগ্রত পাহাড় ডেস্ক :

বান্দরবানের সাঙ্গু নদীতে জলবুদ্ধ ও মা গঙ্গাদেবীর উদ্দেশ্যে ফুল নিবেদন করে পাহাড়ি জনগোষ্ঠীর অন্যতম বড় সামাজিক উৎসব বিজু বা বিষুর সূচনা হয়েছে। ভোরের আলো ফোটার আগেই চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের নারী-পুরুষ, কিশোর-কিশোরীরা ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে নদীর তীরে জড়ো হন। কলাপাতায় সাজানো রঙিন ফুল, জ্বলন্ত মোমবাতি ও প্রার্থনার মাধ্যমে তারা অতীতের ভুলভ্রান্তির ক্ষমা চেয়ে ভবিষ্যতের শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

এই উৎসব ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের কাছে ভিন্ন নামে পরিচিত। মারমারা যাকে সাংগ্রাই বলেন, চাকমারা বিজু, ত্রিপুরারা বৈসু, তঞ্চঙ্গ্যারা বিষু, আর সমতলের মানুষের কাছে এটি পরিচিত ‘বৈসাবি’ নামে। নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে বর্ষবরণ ও বর্ষবিদায় জানানোর এই ঐতিহ্য পাহাড়িদের আত্মিক ও সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করে তোলে।

ফুল ভাসাতে আসা সুপর্ণা চাকমা বলেন, “ভোরে উঠে তারা ফুল সংগ্রহ করে নদীতে ফুল অর্পণ করেছে। অতীতে যদি কোনো ভুল করে থাকি, তার জন্য ক্ষমা চেয়ে আগামী দিনগুলোর শান্তি কামনায় প্রার্থনা করেছে।” একইসুরে কথা বলেন সবুজ তঞ্চঙ্গ্যাও। তিনি বলেন, “চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের মানুষজন প্রতিবছরের মতো এবারও ফুল বিজু উদযাপন করছেন। এটি আমাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ।”

পার্বত্য চট্টগ্রামের তিন জেলা—বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে বসবাসরত ১১টি জাতিগোষ্ঠীর জন্য এ উৎসব বছরের সবচেয়ে বড় সামাজিক মিলনমেলা। বিজুকে কেন্দ্র করে পাহাড়ি জনপদে বইছে উৎসবের আমেজ।

আসন্ন সাংগ্রাই পোয়েকে সামনে রেখে বান্দরবান জেলা উৎসব উদযাপন পরিষদ ১৩ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী নানা আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে সাংগ্রাই লোকজ ক্রীড়া প্রতিযোগিতা, বর্ণাঢ্য র‍্যালি, বয়োজ্যেষ্ঠ পূজা, বুদ্ধস্নান, পাড়া ভিত্তিক পিঠা উৎসব, ঐতিহ্যবাহী বলী খেলা, তৈলাক্ত বাঁশ আরোহন এবং টানা তিনদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও জলকেলি উৎসব।

উৎসব উদযাপন পরিষদের সভাপতি চনুংমং মার্মা জানান, “বর্ষবরণ উপলক্ষে ১২ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত নানা খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব আয়োজনে অংশ নিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি ও পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারসহ অনেকেই উপস্থিত থাকবেন।”

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,071)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme