Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বান্দরবানে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের অভিযান: সক্রিয় মাদক ব্যবসায়ী হেলাল গ্রেফতার

Posted on April 11, 2025April 12, 2025 by editor

জাগ্রত পাহাড় ডেস্ক :

বান্দরবান পার্বত্য জেলার সদর থানাধীন বনরূপা পাড়া সিদ্দিক নগর এলাকায় গাঁজা বিক্রির সময় র‍্যাব-১৫ এর সদস্যদের হাতে আটক হয়েছেন মো. হেলাল হোসেন (২০) নামের এক মাদক চক্রের সক্রিয় সদস্য। ১১ এপ্রিল, রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প), র‍্যাব-১৫ কক্সবাজার এর একটি নিয়মিত টহল দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই (সঃ) মোঃ জহিরুল ইসলাম।

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে হেলাল পালানোর চেষ্টা করলে, টহল দলে থাকা অফিসার ও ফোর্সের সহায়তায় তাকে ঘটনাস্থলেই আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত জিন্স প্যান্টের বাম পকেট থেকে একটি কালো পলিথিনে মোড়ানো ১০ গ্রাম ওজনের গাঁজা উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয় মাদকদ্রব্যটি এবং তা ডিজিটাল ওজন মেশিন দিয়ে পরিমাপ করা হয়। জব্দ তালিকা তৈরি করে উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর নেওয়া হয়। এছাড়া, উদ্ধারকৃত গাঁজা থেকে ১ পুড়িয়া রাসায়নিক পরীক্ষার জন্য এবং ১ পুড়িয়া বিচার কার্যক্রমে উপস্থাপনের জন্য সংরক্ষণ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল স্বীকার করে যে, সে দীর্ঘদিন ধরে বান্দরবান শহরের অজ্ঞাতনামা ব্যক্তিদের কাছ থেকে পাইকারি দরে গাঁজা সংগ্রহ করে বনরূপা পাড়া এলাকায় খুচরা বিক্রি করে আসছে।

আটককৃত হেলাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযানের পর গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিয়ম অনুযায়ী থানায় সোপর্দ করা হয়।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,071)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme