Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

যমুনা রেলসেতুর উদ্বোধন কাল, আরও দ্রুত হবে ট্রেন চলাচল

Posted on March 17, 2025March 17, 2025 by editor

নিউজ ডেস্ক :

দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর ওপর দেশের দীর্ঘতম রেলসেতুর উদ্বোধন হতে যাচ্ছে মঙ্গলবার (১৮ মার্চ)। নতুন এই সেতুর মাধ্যমে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ আরও সহজ হবে। ৫০টি পিলারের ওপর নির্মিত ৪.৮ কিলোমিটার দীর্ঘ ডাবল লেনের ডুয়েল গেজ সেতু দিয়ে মাত্র সাড়ে তিন মিনিটে যমুনা পার হবে ট্রেন, যদিও প্রথম পর্যায়ে ট্রেন চলবে ৯০ কিলোমিটার গতিতে।

সেতুটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। উদ্বোধনের পর অতিথিরা ইব্রাহিমাবাদ থেকে সয়দাবাদ পর্যন্ত ট্রেন সফর করবেন এবং সংবাদ সম্মেলনে অংশ নেবেন। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন জানান, এই রেলসেতু চালুর ফলে যাত্রীদের ভোগান্তি কমবে ও সময় সাশ্রয় হবে।

প্রকল্পের ব্যয় প্রথমে ৯,৭৩৪ কোটি টাকা ধরা হলেও সময় বাড়ায় তা বেড়ে ১৬,৭৮০ কোটি ৯৬ লাখ টাকায় দাঁড়িয়েছে। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ৭২.৪০ শতাংশ অর্থায়ন করেছে, বাকি অংশ এসেছে দেশীয় তহবিল থেকে। ১৯৯৮ সালে যমুনা বহুমুখী সেতু চালুর মাধ্যমে রেল যোগাযোগ শুরু হলেও ২০০৮ সালে ফাটল দেখা দেওয়ায় ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়। সেই সমস্যা সমাধানে সরকার নতুন রেলসেতু নির্মাণের সিদ্ধান্ত নেয় এবং ২০২০ সালের ২৯ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বাংলাদেশ রেলওয়ের চিফ ইঞ্জিনিয়ার তানভীরুল ইসলাম জানিয়েছেন, নতুন প্রযুক্তির ব্যবহারের ফলে সেতুটির স্থায়িত্ব বাড়বে এবং এটি পুনরায় রং করার প্রয়োজন হবে না। ইব্রাহিমাবাদ রেল স্টেশনের স্টেশন মাস্টার শাহীন মিয়া জানিয়েছেন, ভবিষ্যতে সেতুটি দিয়ে ১২০ কিলোমিটার গতিতে ট্রেন চলবে। নতুন এই রেলসেতুর ফলে দেশের যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,067)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme