Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

আসন্ন নির্বাচন হবে কয়েক দশকের মধ্যে সবচেয়ে অবাধ ও সুষ্ঠু: গার্ডিয়ানকে ড. ইউনূস

Posted on March 11, 2025March 11, 2025 by editor

নিউজ ডেস্ক :

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার ছয় মাস পর আসন্ন নির্বাচনকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে অবাধ ও সুষ্ঠু হিসেবে অভিহিত করেছেন ড. মুহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চের মধ্যে যে কোনো সময় নির্বাচন হতে পারে, এবং এটি হবে নিরপেক্ষ ও নির্ভেজাল গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতিফলন।

সাক্ষাৎকারে ড. ইউনূস শেখ হাসিনার শাসনকে “একটি ডাকাতির শাসন” আখ্যা দিয়ে বলেন, তার সময়কালে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অবক্ষয় হয়েছে। তিনি দাবি করেন, গত বছরের জুলাই-আগস্টে ছাত্রনেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন ঘটে এবং হাজারো মানুষ প্রাণ হারান। এরপর তিনি ভারত পালিয়ে যান।

দেশের অর্থনৈতিক সংকটের জন্য আগের সরকারের দুর্নীতিকে দায়ী করে ড. ইউনূস বলেন, “শেখ হাসিনার শাসনকাল ছিল লুটপাটের সময়। ব্যাংকিং খাতকে লুটের জন্য উন্মুক্ত করা হয়েছিল, এবং সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় রাষ্ট্রীয় সম্পদ বিদেশে পাচার হয়েছে।” তিনি আরও বলেন, শেখ হাসিনার পরিবারের সদস্যরাও এই আর্থিক কেলেঙ্কারিতে জড়িত ছিলেন।

সাক্ষাৎকারে ভারতের ভূমিকাও উল্লেখ করেন তিনি। শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করে ড. ইউনূস বলেন, “ভারত তাকে আশ্রয় দিতে পারে, কিন্তু তাকে দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা বিপজ্জনক।”

এদিকে, নবগঠিত জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দ্য গার্ডিয়ান-কে বলেন, “বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয়।”

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন ড. ইউনূসের জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে। তবে তিনি মনে করেন, ট্রাম্প বিনিয়োগের ভালো সুযোগ দেখতে পারেন এবং বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী হতে পারেন। তিনি বলেন, “ট্রাম্প একজন ডিলমেকার। আমি তাকে বলছি, আমাদের সঙ্গে চুক্তিতে আসুন। তবে যাই হোক, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা থামবে না।”

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,067)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme