Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

কক্সবাজার পাসপোর্ট অফিস থেকে দুই রোহিঙ্গা তরুণী গ্রেপ্তার

Posted on January 21, 2025January 21, 2025 by editor

জাগ্রত পাহাড় ডেস্ক::

কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে দুই রোহিঙ্গা তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে পাসপোর্ট তৈরির উদ্দেশ্যে সেখানে গিয়ে ধরা পড়েন তারা। গ্রেপ্তার দুই তরুণী উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪-এর সি ব্লকের বাসিন্দা। তাদের মধ্যে একজন ১৬ বছর বয়সী কিশোরী এবং অপরজন ২২ বছর বয়সী মারজানা বিবি (প্রকাশ মরিয়াম বিবি), যিনি আয়ুব খানের মেয়ে।

তদন্তে জানা যায়, দালালচক্রের সহায়তায় তারা মায়ানমারের নাগরিক হয়েও বাংলাদেশি পরিচয়ে পাসপোর্টের আবেদন করেন। তাদের সঙ্গে থাকা কাগজপত্রের মধ্যে তিনটি জাতীয় পরিচয়পত্র, কক্সবাজার পৌরসভার জাতীয়তা সনদ, প্রত্যয়নপত্র, জমির খতিয়ানসহ নানা নথি এবং জাতিসংঘের স্মার্টকার্ড উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান জানান, গ্রেপ্তারকৃত দুই তরুণী মধ্যপ্রাচ্যে পালানোর পরিকল্পনা করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মায়ানমারের নাগরিক বলে স্বীকার করেছেন। দালালদের মাধ্যমে তাদের পাসপোর্ট তৈরির জন্য প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করা হয়। এই ঘটনায় সংশ্লিষ্ট দালালদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে এবং পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন জানান, দালালচক্রের কারণে পাসপোর্ট অফিস দালালমুক্ত ঘোষণা করা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটছে। কাগজপত্র যাচাই-বাছাই করার সময় তারা রোহিঙ্গা নাগরিক বলে প্রমাণিত হওয়ার আগেই দালালদের সহায়তায় কাজ এগিয়ে নিতে চাইছিল।

পাসপোর্ট অফিসে দালালদের সক্রিয়তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

সুত্র: কালের কন্ঠ

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,058)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme