নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে জেলা বিএনপি উদ্যোগে আজ বুধবার (১৩ নভেম্বর) দুপুরে ট্রাফিক মোড়ে জনসভায় অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি সভাপতি মিসেস ম্যামাচি’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীম। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্যফ্রন্টের আহাবয়ক লুসাই মং ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন তুষারসহ জেলা যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্ধ।
আরও পড়ুন: কৃষি ও কৃষকের উন্নয়নে পরিকল্পনা ঘোষণা করেছেন তারেক রহমান
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপির পক্ষ থেকে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। সকাল থেকে বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে এসে উপস্থিত হয়। একসময় বান্দরবানে ট্রাফিক মোড় চত্তর কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও বিএনপির মূল দল ভিন্নি ভিন্ন মিছিল নিয়ে সভাস্থলে আসেন।
উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দিপনা। পূর্বেই ঘোষনা দেওয়া হয় কোন ব্যাক্তি নামে শ্লোগান দেওয়া যাবে না। এজন্য নেতাকর্মীরা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি দিয়ে তৈরি প্লেকাড নিয়ে মিছিলে অংশগ্রহন করেন। সবার মূখেও ছিল এই তিনজনরে নামে শ্লোগান।
আরও পড়ুন: বান্দরবানে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র বিশাল মিছিল ও সমাবেশ
এই সময় বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা বলেন, দলের সিনিয়র নেতা সাচিং প্রু জেরী’র সাথে একত্রে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহাবুবুর রহমান শামীম বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক “তার ঘোষণার মাধ্যমেই আমরা স্বাধীন বাংলাদেশ লাভ করেছি। শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রের চক্রান্তে নয়, বরং বাংলাদেশের ছাত্র-জনতার গণআন্দোলনের চাপে ৫ আগস্ট দেশ ত্যাগে বাধ্য হন।” পাশাপাশি তিনি অন্তর্বর্তী সরকারের কাছে একটি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান।
