Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না: রাঙামাটির সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা গ্রেপ্তার

Posted on November 8, 2026 by editor

রাঙামাটি প্রতিনিধি

​রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি চিংকিউ রোয়াজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পার্বত্য অঞ্চলে অস্থিতিশীলতা ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধের অংশ হিসেবে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

​শনিবার (৭ নভেম্বর) রাতে জেলা শহরের কালিন্দিপুর এলাকায় নিজ বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ। রোববার (৮ নভেম্বর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক পটপরিবর্তনের জের ধরে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন সাবেক এই জেলা পরিষদ চেয়ারম্যান। সম্প্রতি তিনি গোপনে নিজ এলাকায় অবস্থান নিচ্ছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিন্দিপুর এলাকায় অভিযান চালায় পুলিশ।

​গ্রেপ্তারকৃত চিংকিউ রোয়াজা রাঙামাটি জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি পদে দায়িত্ব পালন ছাড়াও পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী ‘হেডম্যান অ্যাসোসিয়েশন’-এরও অন্যতম শীর্ষ নেতা।

​ওসি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, “জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নাশকতা বা অস্থিতিশীলতা প্রতিরোধে বিশেষ অভিযান চালানো হচ্ছে। চিংকিউ রোয়াজার বিরুদ্ধে একাধিক সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। আইনি প্রক্রিয়া চূড়ান্ত করে তাকে দ্রুত আদালতে হস্তান্তর করা হবে।”

​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, জেলার শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,186)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (434)
  • বান্দরবান সদর (144)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme