Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

চাঁদাবাজির আতঙ্কে বান্দরবান-থানচি রুটে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রী ও পর্যটকরা

Posted on October 10, 2026 by editor

​বান্দরবান প্রতিনিধি

​মোবাইল ফোনে চাঁদা দাবি এবং নিরাপত্তা শঙ্কার মুখে বান্দরবান জেলা সদর থেকে থানচি উপজেলা রুটে অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে পাহাড়ের এই দুর্গম রুটে যাতায়াতকারী সাধারণ যাত্রী, ব্যবসায়ী, জরুরি চিকিৎসার রোগী এবং সাপ্তাহিক ছুটিতে আসা পর্যটকেরা চরম ভোগান্তি ও দুর্ভোগের শিকার হচ্ছেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) রুটে সীমিত পরিসরে বাস চলাচল করলেও পরদিন শুক্রবার (৯ অক্টোবর) সকাল থেকে বান্দরবান ও থানচি—উভয় প্রান্ত থেকেই কোনো যাত্রীবাহী বাস ছেড়ে যায়নি। জরুরি প্রয়োজনে জেলা সদরে আসার তাগিদ থাকলেও পরিবহন না পাওয়ায় স্থবির হয়ে পড়েছে পাহাড়ি এই উপজেলার স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা।

​ঘটনার বিবরণ দিয়ে বান্দরবান-থানচি সড়কের লাইনম্যান মংসিংনু মারমা জানান, বৃহস্পতিবার সকালে বান্দরবান থেকে থানচিগামী একটি যাত্রীবাহী বাসের চালকের মুঠোফোনে চাঁদা দাবি করে একদল চাঁদাবাজ চক্র। এ ঘটনার পর চালকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা বাস চালাতে অস্বীকৃতি জানান। পরিবহন মালিকদের সাথে সমন্বয় না হওয়া পর্যন্ত বাস চলাচল স্বাভাবিক হওয়া কঠিন বলে তিনি মন্তব্য করেন।

​পরিবহন শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরে বাসচালক আবদুল সালাম বলেন, “পাহাড়ি আঁকাবাঁকা রোয়াংছড়ি, রুমা ও থানচি সড়কে এ ধরনের চাঁদাবাজির ঘটনা প্রায়ই ঘটে। মালিকপক্ষ গাড়ি চালাতে বললেও নিজেদের নিরাপত্তার স্বার্থে পরিস্থিতির স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আমরা গাড়ি না চালানোর সিদ্ধান্ত নিয়েছি।”

​এ বিষয়ে বান্দরবান, থানচি, রোয়াংছড়ি ও রুমা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম জানান, চাঁদা দাবি করা চক্রটির সাথে কোনো সমঝোতা বা সমন্বয় হয়নি। সমিতির সভাপতি অসুস্থতার কারণে চট্টগ্রামে চিকিৎসাধীন থাকায় তিনি ফিরে এলে প্রশাসনের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

​সমিতির সভাপতি আবদুল শুক্কুর মুঠোফোনে বলেন, “বৃহস্পতিবার একটি সমন্বয়ের ভিত্তিতে শুক্রবার থেকে বাস চালু হবে বলে আমরা ভেবেছিলাম। কিন্তু দাবিকৃত চাঁদা পরিশোধ করতে না পারায় চালকেরা বাস চালানো বন্ধ রেখেছেন। আমি সুস্থ হয়ে ফিরলেই এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের আইনগত সহায়তা নেওয়া হবে।”

​হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় থানচি রুটের যাতায়াত ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে পড়েছে। দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ এবং বাস চলাচল স্বাভাবিক করার জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও ক্ষুব্ধ যাত্রীরা।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,186)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (434)
  • বান্দরবান সদর (144)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme