Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Posted on August 18, 2026 by editor

​বিশেষ প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ দেশের কোনো মহাসড়কেই আর থ্রি হুইলার চলতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা রোধে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’।

​মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় এআই চালিত সার্ভেইল্যান্স ক্যামেরার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

​নতুন এই প্রযুক্তির মাধ্যমে মহাসড়কে বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অবৈধ পার্কিং, লেন পরিবর্তন এবং উলটোপথে চলাচলের মতো অপরাধগুলো এআই ক্যামেরা সঙ্গে সঙ্গে ধরে ফেলবে এবং তা স্বয়ংক্রিয় জরিমানা সিস্টেমে যুক্ত হবে।

​উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “প্রাথমিকভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্থাপন করা এআই ক্যামেরার কার্যকারিতা পর্যবেক্ষণ করা হবে। এতে কোনো ভুল বা কারিগরি ত্রুটি ধরা পড়লে তা দ্রুত সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে। এর সফলতার ওপর ভিত্তি করে পর্যায়ক্রমে দেশের অন্যান্য সকল মহাসড়কেও এই স্বয়ংক্রিয় জরিমানা ও এআই প্রযুক্তি চালু করা হবে।”

​হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, এআই প্রযুক্তির এই অটো ফাইন সিস্টেম চালু হওয়ায় মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা আরও জোরদার হবে এবং ম্যানুয়াল ট্রাফিক নিয়ন্ত্রণের ওপর নির্ভরতা অনেকাংশে কমে আসবে।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,046)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme