Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

গর্জনিয়ায় র‌্যাব অভিযানে গুলিবিনিময়: চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

Posted on October 17, 2025October 17, 2025 by editor

নিউজ ডেস্ক।
কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানায় র‌্যাব-১৫ এর অভিযানে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। অভিযানে চারটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি দল স্থানীয় সশস্ত্র ডাকাত দলের আস্তানায় অভিযান চালায়। এ সময় র‌্যাব সদস্যদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। র‌্যাব সদস্যরাও পাল্টা জবাব দিলে একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে গহিন জঙ্গলের ভেতর পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে চারটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী আবু নাঈম, শামসুল আলম ও শহিদুল্লাহ জানান, র‌্যাব সদস্যরা রহিম ডাকাতের বাড়ির দিকে অগ্রসর হলে মুখোশধারী কয়েকজন সন্ত্রাসী ৪–৫ রাউন্ড গুলি ছোড়ে। তারা জানায়, সন্ত্রাসীদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল এবং তারা জঙ্গলের সরু পথ ধরে দ্রুত পালিয়ে যায়।

অভিযানের বিষয়ে স্থানীয়ভাবে ‘রহিম ডাকাত’ নামে পরিচিত আবদুর রহিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তবে তার ঘনিষ্ঠ এক সূত্র দাবি করেছে, ঘটনাটি শাহীন বাহিনীর সহযোগীদের সাজানো নাটক। ওই সূত্র আরও জানায়, রহিম দুই সপ্তাহ ধরে এলাকায় নেই এবং সীমান্তে ব্যবসায় মন্দা পড়ায় তিনি অন্যত্র চলে গেছেন।

অন্যদিকে, শাহীন বাহিনীর এক সমর্থক দাবি করেছেন, শাহীন কোনোভাবেই ডাকাত নন; বরং তিনি একজন দানবীর ও গরিবের বন্ধু।

র‌্যাবের অভিযানের বিষয়ে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহজাহান মুনির বলেন, “র‌্যাবের অভিযানের বিষয়ে আমরা অবগত আছি। তবে বিস্তারিত তথ্য র‌্যাব-১৫ এর অভিযানিক দলের কাছ থেকেই জানা যাবে।”

র‌্যাব-১৫ এর অধিনায়কের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে গর্জনিয়া ও কচ্ছপিয়া এলাকায় চোরাকারবারি ও সশস্ত্র গোষ্ঠীগুলোর দাপটে স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,084)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme