Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বান্দরবানে চাঞ্চল্যকর অপহরণ ও হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন

Posted on July 22, 2025July 22, 2025 by editor

জাগ্রত পাহাড় ডেস্ক:

বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ে আজ ২২ জুলাই এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)। তিনি সম্প্রতি নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সংঘটিত একটি চাঞ্চল্যকর অপহরণ ও হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১৮ জুলাই ২০২৫ তারিখে বিকেল আনুমানিক ২টা ৩০ মিনিটে ভিকটিম সৈয়দ নূর, যার সঙ্গে আসামি ইছমাইলের আগে থেকেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, তাকে টাকা ফেরত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। ইছমাইল ভিকটিমের কাছ থেকে ৭০,০০০ টাকা ধার নিয়েছিলেন, যা ফেরত না দেওয়ায় তাদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। স্থানীয়ভাবে সালিশ বৈঠকের মাধ্যমে টাকা ফেরতের সিদ্ধান্ত হলেও ইছমাইল ক্ষিপ্ত হয়ে যান এবং পূর্বপরিকল্পিতভাবে ভিকটিমকে অপহরণ করেন।

অপহরণের পর ইছমাইল ও তার সহযোগীরা ভিকটিমের মোবাইল ফোন থেকে তার স্ত্রীকে ফোন করে নির্যাতনের ভয় দেখিয়ে ৫০,০০০ টাকা মুক্তিপণ দাবি করেন, যা পরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা হয়। এরপরও ভিকটিম ফিরে না আসায় তার পরিবার নাইক্ষ্যংছড়ি থানায় অভিযোগ দায়ের করে। ১৯ জুলাই দায়েরকৃত মামলার (মামলা নম্বর-১১) প্রেক্ষিতে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় দ্রুত অভিযান শুরু করে পুলিশ।

২১ জুলাই পুলিশের আভিযানিক দল ঘুমধুম আজুখাইয়া এলাকা থেকে মূল আসামি ইছমাইলকে গ্রেফতার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে অপর সহযোগী রহমত উল্লাহকে আটক করা হয়। পরে তাদের দেখানো মতে ডুলুবুনিয়া এলাকার গহীন পাহাড়ের খাদ থেকে সৈয়দ নূরের মরদেহ উদ্ধার করা হয় এবং তার লুণ্ঠিত মোটরসাইকেলও জব্দ করা হয়। একই ধারাবাহিকতায় কুতুপালং এলাকা থেকে অপর সহযোগী আসামি আলী হোসেন প্রকাশ মুনিয়াকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে, ইছমাইল পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে দুইজন রোহিঙ্গাকে ভাড়া করে এবং তাদের সহায়তায় সৈয়দ নূরকে ডেকে এনে মারধর করে। পরে মুক্তিপণের টাকা আদায়ের পর তাকে পিটিয়ে ও গলায় ফাঁস দিয়ে হত্যা করে মরদেহ খাদে ফেলে দেয়।

এ ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সাংবাদিক সম্মেলনে বান্দরবান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বান্দরবান জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধী যতই চতুর হোক, পার্বত্য জেলায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় প্রস্তুত রয়েছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,078)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme