Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

প্রয়োজনে পাকিস্তানের ভেতরে ঢুকে পাল্টা হামলা চালাবে ভারত: জয়শঙ্কর

Posted on June 11, 2025June 11, 2025 by editor

নিউজ ডেস্ক:

ইউরোপ সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর সোমবার (৯ জুন) সংবাদমাধ্যম পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে পাকিস্তানের আরও ভেতরে ঢুকে হামলা চালানো হবে।জয়শঙ্কর বলেন, ‘সীমান্ত পেরিয়ে সন্ত্রাসী হামলা হলে ভারত পাকিস্তানের যেকোনো স্থানে আঘাত হানবে। আমরা এভাবে বসে থাকব না। তাদের কাছে আমাদের বার্তা স্পষ্ট— ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামের মতো বর্বরোচিত হামলা যদি তারা (পাকিস্তান) চালায়, তাহলে প্রতিশোধ নেয়া হবে। বিশেষকরে সন্ত্রাসী সংগঠন ও তাদের নেতৃত্বের বিরুদ্ধে।’তিনি যোগ করেন, ‘তারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, আমাদের কিছু যায় আসে না। পাকিস্তানের গভীরে থাকলেও আমরা সেখানে ঢুকে আঘাত হানব।’জয়শঙ্কর বর্তমানে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বাণিজ্য আলোচনায় ব্যস্ত। তিনি আরও উল্লেখ করেন, পাকিস্তান খোলাখুলিভাবে হাজার হাজার সন্ত্রাসীকে প্রশিক্ষণ দিচ্ছে এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ভারতের মধ্যে অস্থিরতা ছড়ানোর চেষ্টা করছে।জয়শঙ্কর বলেন, ‘সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতির হাতিয়ার হিসেবে ব্যবহারে পাকিস্তান খুবই অভ্যস্ত। এটাই মূল সমস্যা। তিনি মে মাসের ১০ তারিখে ভারতের বিমান হামলার কথা উল্লেখ করে বলেন, সেদিন পাকিস্তানের আটটি প্রধান বিমানঘাঁটি অকার্যকর করা হয়েছিল, যার ফলেই দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্ভব হয়েছিল।’ফরাসি সংবাদমাধ্যম লে ফিগারো-কে দেয়া আরেক সাক্ষাৎকারে জয়শঙ্কর বলেন, ‘আসল সমস্যা কাশ্মীর নয়, সমস্যা সন্ত্রাসবাদ। পাকিস্তান সন্ত্রাসবাদকে লালন ও সমর্থন করায় এটি ভারত-পাকিস্তানের ইস্যুতে পরিণত হয়েছে। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, সন্ত্রাসীরা যেখানেই থাকুক, ভারত তাদের খুঁজে বের করবে—এমনকি পাকিস্তানের ভেতরেও।রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সম্পর্কে জয়শঙ্কর বলেন, ‘ভারত কোনো পক্ষের সমর্থন করে না।’ তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মস্কো ও কিয়েভ উভয় স্থানেই সফর করেছেন এবং ভারত উভয় দেশকেই সহায়তা দিয়েছে। তিনি যুদ্ধের অবসান ও সরাসরি আলোচনার ওপর জোর দেন।জয়শঙ্কর বলেন, ‘এই যুদ্ধের কারণে বিশ্বের অধিকাংশ দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। গোটা বিশ্ব চায় যুদ্ধ যেন শেষ হয়। ভারত ‘গ্লোবাল সাউথ’-এর পক্ষ থেকে কথা বলছে।’

সূত্র: পলিটিকো, হিন্দুস্তান টাইম্‌স, সিএনবিসি নিউজ

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,126)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme