Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী শাহীন ডাকাত সেনাবাহিনীর হাতে আটক

Posted on June 5, 2025June 5, 2025 by editor

টিডিসি রিপোর্ট :

কক্সবাজারের কিং অব বর্ডার ক্ষ্যত শাহীন ডাকাতকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল। বৃহস্পতিবার (৫ জুন) সকালে রামুর গর্জানিয়া থেকে তাকে আটক করে। তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার অফিসার ইনচার্জ তৈয়বুর রহমান। কক্সবাজার রামু উপজেলার বিভিন্ন সীমান্তের একচ্ছত্র নিয়ন্ত্রক গর্জনিয়ার শাহীন ডাকাত। তার নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী সক্রিয় রয়েছে। যারা সীমান্তের ওপার থেকে মাদক আর গরু নিয়ে আসে আর এপার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র পাচার করে। প্রতিদিন কোটি কোটি টাকার মাদক ও গরু চোরাচালানের সঙ্গে জড়িত তারা।জানা গেছে, আওয়ামী লীগের সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের ছত্রছায়ায় রাতারাতি সীমান্তের মাফিয়া বনে গিয়েছিলেন শাহীন ডাকাত। আর অস্ত্র চালানো এবং অস্ত্র ও দলের সদস্য সংগ্রহসহ বিভিন্ন কাজে তাকে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন সাবেক আরএসও নেতা নসরুল্লাহ।আরও জানা গেছে, আওয়ামী লীগের পতনের পর সাবেক এমপি কমল ডাকাত শাহীনের নিরাপত্তায় গর্জনিয়ায় আত্মগোপনে ছিলেন। পরে অবৈধ পথ ব্যবহার করে বিদেশে চলে যান কমল।আওয়ামী লীগের পতনের পর শাহীন শেল্টার নেয়ার চেষ্টা করে বর্তমানে রাজনীতিতে সক্রিয় অন্যতম প্রধান একটি রাজনৈতিক দলের। কিন্তু তার শেষ রক্ষা হয়নি। সম্প্রতি চোরাই গরু আটকের সময় বিজিবির উপর হামলার পর থেকে শাহীনের সাম্রাজ্যে নড়বড় শুরু হয়। গত ১ জুন সংগঠিত ঘটনার পর তাকে গ্রেপ্তারের জন্য যৌথবাহিনীর তৎপরতা শুরু হয়। শেষ পর্যন্ত বৃহস্পতিবার গর্জনিয়া থেকে তাকে গ্রেপ্তার হতে হল সেনাবাহিনীর জালে। স্থানীয়রা বলছেন, চোরাচালান সাম্রাজ্য মজবুত করার জন্য শাহীন সীমান্তে এমন কোন অপরাধ নেই যা করেননি। তার হাতে অসংখ্য মানুষ খুন হয়েছেন। খোদ তার নিজদলের মানুষও খুন হয়েছেন শাহীনের হাতে। তার বিরুদ্ধে থাকা ২২টি মামলার মধ্যে অন্তত ৮টি হত্যা মামলা। হত্যা, দিনদুপুরে ঘরবাড়ি পুড়িয়ে দেয়াসহ সকল অপরাধ বেপরোয়াভাবে করেছেন তিনি। ফলে সীমান্ত এলাকার ঘরে ঘরে এখন শাহীনের ক্ষত বয়ে বেড়াচ্ছে লোকজন।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,073)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme