Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

চট্টগ্রামে কেএনএফের ইউনিফর্ম তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩

Posted on May 25, 2025May 25, 2025 by editor

নিউজ ডেস্ক :

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার নয়ারহাট এলাকায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) বা বমপার্টির জন্য তৈরি ২০ হাজারের বেশি ইউনিফর্ম জব্দ করেছে পুলিশ। গত ১৭ মে দিবাগত রাতে ‘রিংভো অ্যাপারেলস’ নামের একটি পোশাক কারখানায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ ইউনিফর্ম উদ্ধার করা হয়। এ ঘটনায় কারখানার মালিক সাহেদুল ইসলামসহ গোলাম আজম ও নিয়াজ হায়দার নামের আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নগর গোয়েন্দা পুলিশের এসআই ইকবাল হোসেন বাদী হয়ে পরদিন ১৮ মে বায়েজিদ বোস্তামী থানায় চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, মার্চ মাসে কেএনএফের জন্য পোশাক তৈরির কার্যাদেশ দেন গোলাম আজম ও নিয়াজ হায়দার। তারা মংহ্লাসিং মারমা ওরফে মং নামের এক ব্যক্তির সঙ্গে ২ কোটি টাকার চুক্তিতে ইউনিফর্ম তৈরির কাজ নেন এবং চলতি মাসেই সেগুলো সরবরাহ করার কথা ছিল।

উল্লেখযোগ্যভাবে, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরেই চাঁদাবাজি, অপহরণ, গুম, হত্যাসহ নানা অপরাধে কেএনএফের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এমনকি ‘জামাআতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া’ নামক জঙ্গি সংগঠনের সদস্যদের সামরিক প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহে এই সংগঠনের ভূমিকা ছিল বলেও একাধিকবার প্রমাণ পাওয়া গেছে। ২০১৭ সালে রুমা উপজেলার এডেন রোডে সেনাবাহিনীর সহযোগিতায় গঠিত হয় কেএনএফ, যার উদ্বোধন করেছিলেন তৎকালীন বান্দরবানের ব্রিগেড কমান্ডার নকিব আহমেদ চৌধুরী। প্রতিষ্ঠার পর থেকেই পার্বত্য চুক্তির পক্ষে থাকা ব্যক্তিদের উপর নির্যাতন ও সাধারণ মানুষের হয়রানির অভিযোগ রয়েছে সংগঠনটির বিরুদ্ধে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,073)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme