Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

৪৭ হাজারের বেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন, হজ ফ্লাইট চলবে ৩১ মে পর্যন্ত

Posted on May 16, 2025May 16, 2025 by editor

নিউজ ডেস্ক :

চলতি বছর বাংলাদেশ থেকে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন ৪৭ হাজার ৪২০ জন হজযাত্রী। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত মোট ১১৯টি হজ ফ্লাইটে তারা সৌদি পৌঁছেছেন বলে জানিয়েছে হজ হেল্প ডেস্ক। সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ১৬ মে দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪২ হাজার ৮৩৭ জন হজযাত্রী মক্কায় পৌঁছেছেন।

চলতি বছর হজযাত্রা শুরু হয়েছে ২৯ এপ্রিল। প্রথম হজ ফ্লাইটটি রাত সোয়া ২টার দিকে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা হয়। ওই ফ্লাইটে ছিলেন ৩৯৮ জন হজযাত্রী। হজ ফ্লাইট চলবে আগামী ৩১ মে পর্যন্ত।

এবার মোট ৮৬ হাজার ৬৭৮টি হজ ভিসা ইস্যু হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৮১ হাজার ৯০০ জন। ৭০টি হজ এজেন্সি অংশ নিচ্ছে এবারের হজ ব্যবস্থাপনায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ বছর ৫৯টি, সৌদি এয়ারলাইন্স ৪০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি ফ্লাইট পরিচালনা করেছে।

এদিকে, হজে গিয়ে এখন পর্যন্ত সাতজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারীদের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী। মৃতদের মধ্যে রয়েছেন জামালপুরের হাফেজ উদ্দিন (৭৩), রাজবাড়ীর খলিলুর রহমান, কিশোরগঞ্জের ফরিদুজ্জামান, পঞ্চগড়ের আল হামিদা বানু, ঢাকার শাহজাহান কবীর, নীলফামারির ফয়েজ উদ্দীন (৭২) এবং চট্টগ্রামের অহিদুর রহমান (৭২)।

চাঁদ দেখার ওপর নির্ভর করে এবারের হজ অনুষ্ঠিত হতে পারে আগামী ৫ জুন। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং চলবে ১০ জুলাই পর্যন্ত।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,073)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme