ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
বিশ্ব নার্সিং দিবস উপলক্ষে সোমবার (১২ মে) বিকেল ৪টায় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ডা. মং স্টিফেন চৌধুরী স্টাফ ক্লাবে আয়োজিত আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসপাতালের ক্লিনিক্যাল নার্সবৃন্দ ও নার্সিং ইনস্টিটিউটের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ লাল রুন মই বম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চের সভাপতি বিপ্লব মারমা এবং হাসপাতালের ক্লিনিক্যাল চীফ ডা. বিলিয়ম এ সাংমা।
আলোচনা সভা শেষে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
