নিউজ ডেস্ক :
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গোপনে দেশ ছেড়েছেন। বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন বলে জানা গেছে। তার বিদেশযাত্রার বিষয়টি বৃহস্পতিবার (৮ মে) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।
জানা গেছে, রাত ১১টার কিছু আগে তিনি বিমানবন্দরে পৌঁছান। এরপর ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে নির্ধারিত ফ্লাইটে দেশ ছাড়েন। তবে তার গন্তব্য কোন দেশ, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, সাবেক এই রাষ্ট্রপতির বিরুদ্ধে একটি হত্যা মামলার তথ্য রয়েছে, যা চলতি বছরের ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় দায়ের হয়। এমন এক পরিস্থিতিতে তার হঠাৎ দেশত্যাগ নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
