নিউজ ডেস্ক :
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা চলছে। মঙ্গলবার (৬ মে) সকাল থেকে শুরু হওয়া এই বৈঠকে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত আলোচনা করছেন পরিষদের সদস্যরা।
সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা নিজ নিজ খাতভিত্তিক গৃহীত কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। একইসঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম ও চলমান গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়েও মূল্যায়ন হয় বৈঠকে।
বৈঠক শেষে বিকেল ৩টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে উপদেষ্টা পরিষদের আলোচনার সারাংশ তুলে ধরবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।