Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

সাকিবকে আওয়ামী লীগে না যাওয়ার পরামর্শ দিয়েছিলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন

Posted on May 3, 2025May 3, 2025 by editor

নিউজ ডেস্ক :

জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে রাজনীতিতে যোগ না দিতে পরামর্শ দিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তাঁর মতে, সাকিব যদি সে উপদেশ গ্রহণ করতেন, তাহলে আজও ঢাকার রাজপথে সম্মানের সঙ্গে চলাফেরা করতে পারতেন।

শনিবার (৩ মে) বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিয়ে এসব মন্তব্য করেন মেজর হাফিজ। তিনি জানান, রাজনীতিতে আসার আগে সাকিব তাঁর বাসায় দেখা করতে গেলে তিনি তাকে সতর্ক করেছিলেন। বিশেষ করে আওয়ামী লীগে যোগ না দিতে অনুরোধ জানান।

মেজর হাফিজ বলেন, ‘সাকিব আল হাসান আমার বাসায় এসেছিলেন। তাঁর সঙ্গে এক সেনা কর্মকর্তা ছিলেন। কথাবার্তার একপর্যায়ে আমি তাকে বলেছিলাম, যা-ই করো, আওয়ামী লীগে যেন কখনো না যাও। তিনি শুনে কিছুটা বিমর্ষ হয়ে পড়েন। তাঁর ধারণা ছিল, আওয়ামী লীগে গেলে মন্ত্রী হবেন।’

তিনি আরও বলেন, ‘তাকে বলেছিলাম, এখন রাজনীতিতে যেয়ো না। তুমি দেশের সেরা খেলোয়াড়, তোমার জনপ্রিয়তা অনেক। দলটি (আওয়ামী লীগ) আর বেশিদিন থাকবে না বলেও মনে করি। যদি আমার কথা শুনতেন, আজ সম্মানের সঙ্গে চলতে পারতেন।’

অনুষ্ঠানে উপস্থিত সাবেক অধিনায়ক তামিম ইকবালকেও পরোক্ষভাবে সতর্ক করে মেজর হাফিজ বলেন, ক্রীড়াবিদদের উচিত একজন অভিজ্ঞ পরামর্শদাতাকে সবসময় পাশে রাখা।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,073)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme