Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, দ্রুত রোডম্যাপ চায় রাজনৈতিক দলগুলো

Posted on April 26, 2025April 26, 2025 by editor

নিউজ ডেস্ক :

অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই নির্বাচনী অনিশ্চয়তা ও সন্দেহ দানা বেঁধেছে রাজনৈতিক অঙ্গনে। এই ধোঁয়াশা কাটাতে একটি সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য রোডম্যাপ দাবি করছে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো। তাদের অভিযোগ, নির্বাচন নিয়ে দীর্ঘসূত্রতা তৈরি করে অন্তর্বর্তী সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় রাখার চেষ্টা চলছে। দ্রুত ভোটের নির্ধারিত দিন-তারিখ ঘোষণা করা হলে রাজনৈতিক অঙ্গনে আস্থা ফিরত বলে মনে করেন তারা। রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, রোডম্যাপ ছাড়া নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর কার্যকর প্রস্তুতি সম্ভব নয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই দ্রুত নির্বাচন চেয়ে আসছে। কখনও ছয় মাস, কখনও এক বছরের মধ্যে নির্বাচন দাবি করেছে তারা, আর সর্বশেষ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ভোটের জন্য অনড় অবস্থান নিয়েছে। দুই দফা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেও সন্তুষ্ট হতে পারেনি দলটি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি স্পষ্ট রোডম্যাপ দিলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তির অনুভূতি তৈরি হতো এবং রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি ও অগ্রযাত্রা সহজ হতো। তিনি সতর্ক করে বলেন, অনিশ্চয়তার পরিবেশ বিনিয়োগ ও ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলছে, বাড়াচ্ছে রাজনৈতিক অস্থিরতা।

অন্যদিকে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী আশঙ্কা প্রকাশ করে বলেন, সম্মানের রাজনীতির বদলে যদি সংঘাতের রাজনীতি হয়, তাহলে তা স্বৈরাচারের জন্য মাটি উর্বর করে দেবে। গণতন্ত্রকে রক্ষা করতে হলে রাজনৈতিক সমঝোতার কোনো বিকল্প নেই।

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা অন্যান্য দলগুলোর নেতারাও একই উদ্বেগ প্রকাশ করেছেন। বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মনে করেন, একটি স্পষ্ট রোডম্যাপ থাকলে বর্তমান দ্বিধা-দ্বন্দ্বের অবসান ঘটত। তিনি বলেন, সরকার চাইলে নির্বাচন কমিশনকে একটি রাজনৈতিক দিকনির্দেশনা দিতে পারত, যা দলগুলোর সাংগঠনিক প্রস্তুতিতে সহায়ক হতো।

রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বীর আহমেদও এই দাবিকে বাস্তবসম্মত বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর নির্বাচনী দিন-তারিখ জানতে চাওয়া একেবারেই স্বাভাবিক। কারণ, শুধু দলগুলোর নয়, নির্বাচন কমিশনেরও প্রস্তুতির জন্য নির্দিষ্ট সময়সূচি জানা জরুরি। তার মতে, বিচার অগ্রাধিকার দিয়ে নির্বাচন বিলম্বিত করার যে যুক্তি শোনা যাচ্ছে, তা সময় ক্ষেপণের একটি কৌশল ছাড়া আর কিছু নয়।

এদিকে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনের দুই মাস আগে রোডম্যাপ ঘোষণা করা হবে। তবে বিএনপিসহ সমমনা দলগুলো এই প্রস্তাবে সন্তুষ্ট নয়। তারা বলছে, সংঘাতের রাজনীতি নয়, আলোচনার মাধ্যমে জাতীয় ঐক্যের ভিত্তিতে সমাধান খোঁজাই উত্তম পথ।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,073)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme