Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

চট্টগ্রামে ১১৬ বছরের ঐতিহ্য বহনকারী জব্বারের বলীখেলার আসর বসেছে আজ

Posted on April 25, 2025April 25, 2025 by editor

নিউজ ডেস্ক :

চট্টগ্রামের লালদিঘি ময়দানে আজ শুক্রবার (২৫ এপ্রিল) বসেছে ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলার ১১৬তম আসর। শত বছরের এই আয়োজন শুধু কুস্তির প্রতিযোগিতা নয়, বরং তা ঘিরে গড়ে উঠেছে একটি বর্ণিল বৈশাখী উৎসব, যা চট্টগ্রামের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।

বলীখেলার সঙ্গে মিলিয়ে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) থেকে লালদিঘি এলাকায় শুরু হয়েছে তিনদিনের বৈশাখী মেলা। দেশের নানা প্রান্ত থেকে আসা শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী রকমারি লোকজ পণ্য নিয়ে অংশ নিয়েছেন মেলায়। হাড়িপাতিল, আসবাব, গয়না, কাপড়, শীতলপাটি, ফুলদানি—গ্রামীণ জীবনের নানা উপকরণে রঙিন হয়ে উঠেছে ছোট ছোট স্টলগুলো।

মেলায় শিশুদের আনন্দ বাড়াতে রয়েছে নাগরদোলা ও অন্যান্য গ্রামীণ খেলার আয়োজনও। পরিবার-পরিজন নিয়ে নানা বয়সী মানুষ ভিড় করছেন এই আয়োজনে, বিশেষ করে সন্তানদের লোকজ সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে আসছেন অনেক অভিভাবক।

তবে এবারের মেলায় পুলিশ কোনো সড়কে দোকান বসতে দেয়নি, ফলে কিছুটা সীমিত পরিসরে হলেও মাঠের চারপাশেই জমে উঠেছে মেলা। আয়োজক কমিটির আহ্বায়ক মো. হাফিজুর রহমান জানান, এটি শুধু চট্টগ্রামের নয়, বরং দেশের অন্যতম প্রাচীন বৈশাখী মেলা, যার বয়স পেরিয়েছে এক শতকের বেশি।

প্রসঙ্গত, ১৯০৯ সালের ১২ বৈশাখ, ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে তরুণদের শারীরিকভাবে প্রস্তুত করতে চট্টগ্রামের বদরপাতির ব্যবসায়ী মরহুম আবদুল জব্বার সওদাগর প্রথম এই বলীখেলার আয়োজন করেন। সেই ধারাবাহিকতায় প্রতি বছর ১২ বৈশাখ চট্টগ্রামের লালদিঘি ময়দানে বসে এই অনন্য আয়োজন।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,073)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme